নিত্য নতুন ধারাবাহিকের ভিড়ে যখন পুরনো গল্পগুলো পর্দা থেকে সরে যায়, তখন শেষ হয়ে যায় কেবল দৃশ্যের ধারাবাহিকতা নয়— শেষ হয় অসংখ্য চরিত্রের যাত্রা, যা দীর্ঘদিন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। ঠিক তেমনই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’-র যাত্রাও অবশেষে শেষের পথে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে শেষ দিনের শুটিং। স্বাভাবিকভাবেই আবেগে ভেসে গেছেন অভিনেতা-অভিনেত্রীরা। কেউ স্মৃতির ভারে নস্টালজিক, কারও মনে জমেছে বিদায়ের হাহাকার।
ধারাবাহিকের অন্যতম মুখ ছিলেন মিশমি দাস, যিনি ‘ঝিনুক’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। দীর্ঘ সময় কলকাতা-মুম্বাই দৌরাত্ম্যের কারণে চরিত্রটিকে বিদায় জানানোর সুযোগ পাননি তিনি। এবার ধারাবাহিকের শেষ অধ্যায়ে সহকর্মীদের পোস্ট দেখে স্মৃতিরা যেন নতুন করে উঁকি দিল তাঁর মনে। তাই সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ আবেগঘন পোস্টে তিনি জানালেন ঝিনুক চরিত্র নিয়ে তাঁর অনুভূতির কথা।
মিশমি লেখেন— শুটিংয়ের শেষ দিন শেষ হওয়ার পর বিভিন্ন সহকর্মীর ছবি ও পোস্ট দেখে তাঁর মন যেন অদ্ভুতভাবে ভারী হয়ে ওঠে। তখনই উপলব্ধি করেন, ঝিনুক তাঁর কাছে কতটা স্পেশাল ছিল। ঝিনুক ছিল এমন এক মেয়ে— যে সবাইকে মন থেকে ভালোবাসতো, সকলকে সাহায্য করত কোনও দ্বিধা ছাড়াই, নিজের আবেগ ভুলে অন্যের পাশে দাঁড়াতো। তবুও যখন সেই ভালোবাসা তাকে আঘাত করেছে, তখন সে ভেঙে পড়েনি। বরং আরও শক্ত হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।
আরও পড়ুন
একগাল হাসিতে নিষাদের ছ’মাস পূর্তি, ছেলের আদুরে মুহূর্ত ভাগ করে নিলেন পিয়া–পরম
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিশমি আরও বলেন, ঝিনুক চরিত্রে অভিনয় করা তাঁর কর্মজীবনের সবচেয়ে বিশেষ অভিজ্ঞতাগুলোর একটি। কারণ এই চরিত্রটি দীর্ঘদিন তাঁর মনে বেঁচে থাকবে। শুটিং ফ্লোর, ইউনিট–সবার প্রতি তিনি জানালেন গভীর কৃতজ্ঞতা। তাঁর কথায়— এই টিম তাঁকে শুধু সহকর্মী নয়, দিয়েছে ছোট্ট বোন দিব্যানী–কে, যার সঙ্গে গড়ে উঠেছে বিশেষ সম্পর্ক।
অভিনেত্রী আরও জানান, যারা তাঁর উপর ভরসা রেখেছিলেন এবং তাঁকে ঝিনুকের মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন, তাঁদের প্রতি তিনি চিরকৃতজ্ঞ। প্রত্যেকটি চরিত্র আলাদা হলেও, প্রতিটি নিজের নিজস্ব উপায়ে এতটাই বিশেষ যে অভিনয়শিল্পীর মনে চিরকাল জায়গা করে নেয়— ঠিক তেমনই ঝিনুকও তাঁর মনে চিরস্থায়ী হয়ে রইল।
আরও পড়ুন
মঞ্চে গান গাইছেন সকলের প্ৰিয় অরিজিৎ সিং, স্টেজের একধারে দাঁড়িয়ে বউ কোয়েল ও বড় ছেলে, ভাইরাল ভিডিয়ো
‘ফুলকি’ শেষের পথচলায় চোখ ভিজে এল বহু ভক্তেরও। চরিত্র, গল্প, সম্পর্ক— সব মিলিয়ে এই ধারাবাহিক শুধু টেলিভিশনের পর্দায় নয়, দর্শকের মনেও এঁকে দিয়েছে স্থায়ী ছাপ। আর মিশমির নস্টালজিক পোস্ট যেন সেই আবেগকে আরও নতুন করে জীবন্ত করে তুলল।
আরও পড়ুন
কলকাতায় অ্যাপ ক্যাব চালকের হাতে হেনস্থার শিকার সুদীপা চট্টোপাধ্যায়, কীভাবে শুরু হল সমস্যা?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.