টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সম্প্রতি তিনি খবরের শিরোনামে এসেছেন। তিনি তার দাদার বিয়ে দিয়েছেন। আর তারপর থেকেই তার পরিবারের এই নতুন অনুষ্ঠানকে ঘিরে একের পর এক খবর সামনে আসছে৷ তিনি তার দাদাকে বিয়ে দিয়েছেন অভিনেত্রী তার মায়ের ইচ্ছে পূরণ করেছেন। তার মায়ের পছন্দ করা পাত্রীকেই বিয়ে দিয়েছেন দাদার সঙ্গে। আর বিয়ের সমস্ত কাজ নিজে হাতে সামলেছেন অপরাজিতা।
যদিও অভিনয়ের পাশাপাশি সংসারের যাবতীয় কাজে দারুণ পটু অপরাজিতা। তাই অভিনয়ের ফাঁকে সময়টুকু বাঁচিয়ে সমস্ত কাজ সেরে দাদার বিয়ের জোগাড় করেছেন তিনি। দীর্ঘ ছুটির পর এবার কাজে ফিরলেন অভিনেত্রী। আর সেই আপডেট সোশ্যাল মিডিয়ায় জানাতেও ভুললেন না তিনি। দীর্ঘদিন পর কাজে যাওয়ার আগে বাড়িতে এমন এক কান্ড ঘটালেন যা দেখে তাজ্জব নেট দুনিয়া।
তাকে দেখা গেলো শাশুড়ীর ঠোঁটে লিপ কিস করতে। সাধারণত প্রেমিক, প্রেমিকা বা স্বামী ও স্ত্রী-এর মধ্যে লিপ কিসের প্রচলন থাকলেও সেই প্রথা যেনো ভাঙলেন অপরাজিতা। শনিবার শাশুড়ীর ঠোঁটে চুম্বন এঁকে দিয়ে শ্যুটিং-এর ফিরলেন তিনি। সাদা ওয়ান পিসে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বেহালার বাড়ি থেকেই তিনি শ্যুটিং-এ গিয়েছেন। শনিবার থেকে মানসী সিনহার নতুন ছবি ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন’-এর শ্যুটিং শুরু হলো।
আরও পড়ুন,
*ফুলসজ্জার খাটে অপরাজিতার দাদা-বউদি! সবুজ শাড়িতে নতুন বৌদি
শ্যুটিং-এ যাওয়ার আগে ছবি পোস্ট করে অপরাজিতা লেখেন, “টলিউড ইন্ডাস্ট্রি স্ট্রাইকের পর আজ আমার প্রথম শুটিং। আজকেই শুরু হচ্ছে মানসী সিনহা পরিচালিত ছবি ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন’। এই ছবির শুটিং আছে আজকে। আশা করি এটা আরেকটা স্বপ্নপূরণের ছবি হবে।” এদিকে টলিউডে পরিচালক, প্রযোজকের সঙ্গে টেকনিশিয়ানদের মতান্তর ঘটে।
আর এর ফলে বেশ কিছুদিন শ্যুটিং বন্ধ হয়ে পড়ে বড় পর্দা ও ছোটো পর্দার। যদিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় ফের স্বাভাবিক ছন্দে ফেরে টলিউড। আর তাই সকলেই ধীরে ধীরে কাজে ফিরছেন।
আরও পড়ুন,
*ফের বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত বলিউডের পরিচালক ও প্রযোজক রাজেশ মিত্তল

Hello, I am BB. I have been working in blogging for more than four years.