Nusrat: বন্ধুর বাড়ির সরস্বতী পুজোয় সপরিবারে মেতে উঠলেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ঝলক ভাগ করে নিয়েছেন তিনি। ২৩শে জানুয়ারি বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন সকলে, ব্যতিক্রমী নন এই অভিনেত্রীও।
যদিও জন্মসূত্রে তিনি মুসলিম, তবে বিবাহসূত্রে এখন তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সমস্ত আচার-আচরণ মেনে পুজোয় অংশগ্রহণ করেন। দুর্গাপুজোর সিঁদুর খেলা হোক বা লক্ষ্মী পুজো সব কিছুতেই সক্রিয় অংশগ্রহণ করতে দেখা যায় এই অভিনেত্রীকে। তার অন্যথা হয়নি সরস্বতী পুজোতেও।
এদিন কাছের এক বন্ধুর বাড়িতে বীণাপাণির আরাধনা করতে দেখা গিয়েছে তাঁদের। অভিনেত্রী, তাঁর স্বামী যশ এবং ছেলে ঈশানকে হলুদ পোশাকে দেখা গিয়েছে। সকলকে অসাধারণ লাগছিল দেখতে; অন্যদিকে যে বন্ধুর বাড়িতে গিয়েছিলেন, তাঁদেরও হলুদ পোশাকে দেখা গিয়েছে।
ছবিগুলি পোস্ট করে তিনি লিখে দিয়েছেন ‘বন্ধুর বাড়িতে সরস্বতী পুজো’। পোস্টটিতে তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বিশেষ করে ঈশানকে প্রচুর ভালোবাসা জানিয়েছেন ভক্তরা। কারণ বাবা-মা যতই সমালোচনায় জর্জরিত হোন না কেন, তার ওপর কোনও সমালোচনা স্পর্শ করেনি।
ঈশানের যে কোনো ছবি পোস্ট হলেই সেখানে শুভকামনা জানাতে দেখা যায় সকলকে। এবারও তেমনটাই দেখা গিয়েছে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটু বেশিই সক্রিয় নুসরত। যদিও তাঁকে বর্তমানে সিনেমায় দেখা যাচ্ছে না, এমনকি তাঁর নতুন কোনও প্রজেক্ট আছে কি না সে বিষয়েও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে বিভিন্ন ফটোশ্যুটে প্রায়ই দেখা যায় তাঁকে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.