Nusrat: জন্মসূত্রে তিনি দেশী তবে নিজের ইচ্ছেয় সাহসী এবং প্রাণবন্ত! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই তথ্য দিলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। অনেকেই জানেন সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকম সক্রিয় থাকেন তিনি। বিশেষ করে নিজের বিভিন্ন ছবি ও ভিডিও ভাগ করে নেন সকলের সাথে।
সম্প্রতি একটি কালো ঝলমলে পোশাকে দেখা গিয়েছে তাকে। যেখানে বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘জন্মসূত্রে দেশী, তবে পছন্দ অনুসারে স্যাসি।’ হয়তো অনেকেই জানেন এই ‘স্যাসি’ শব্দটির অর্থ হলো যিনি ভীষণ প্রাণবন্ত এবং সাহসী।
আমরা জানি আমাদের দেশের মহিলারা অনেক নম্র এবং শান্তশিষ্ট স্বভাবের হয়ে থাকেন। তবে অভিনেত্রী বোঝাতে চেয়েছেন জন্মসূত্রে তিনি শান্ত হলেও নিজের ইচ্ছেয় অনেক বেশি চালাক, চতুর ও প্রাণবন্ত হয়ে উঠেছেন। তার এই ক্যাপশনটি বেশ পছন্দ করেছেন অনুরাগীরা।
তাইতো পোস্ট করতেই সে ছবিগুলো ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তে। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন সকলে। বিশেষ করে তার ক্যাপশনটির দিকে নজর পড়েছে বেশিরভাগ মানুষের। উল্লেখযোগ্য, বরাবর সাহসী স্বভাবের এই অভিনেত্রী। সেটা জীবনের ব্যক্তিগত দিক হোক বা কেরিয়ার। কোনো কিছুতেই তোয়াক্কা করেন না।
সমাজ বা মানুষ তাকে নিয়ে কী সমালোচনা করলেন কখনোই সে নিয়ে মাথা ঘামাননি তিনি। তাইতো প্রথম বিবাহ বিচ্ছেদের পর বিয়ে করেছেন প্রিয় মানুষ যশ দাশগুপ্তকে। এই নিয়ে কম সমালোচনা হয়নি ভক্তমহলে। তবে সেসব নিয়ে ভাবতে দেখা যায়নি তাকে বরং সুখে সংসার করছেন এক সন্তানকে নিয়ে।

Sudeshna has been writing entertainment reports since 2021.