Nusrat: প্রিয় পোষ্যের সাথে আদুরে মুহুর্ত উপভোগ অভিনেত্রী নুসরতের, ভাগ করে নিলেন বিশেষ ছবি

Nusrat: প্রিয় পোষ্যের সাথে আদুরে সময় উপভোগ করছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। সেই বিশেষ মুহূর্তগুলি ভাগ করে নিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন তাদের কাছে বেশ কয়েকটি পোষ্য রয়েছে। নুসরত এবং তার পরিবার তাদের ভীষণই ভালোবাসেন।

সময় পেলেই তাদের সাথে আদুরে সময় উপভোগ করতে দেখা যায় তাদের। সেরকমই এবার বেশ কয়েকটা ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। যেখানে দেখা যায় পোষ্যকে পাশে নিয়ে তার সাথে খেলা করছেন তিনি। কখনো তার পাশে বসে রয়েছেন হাসিমুখে আবার কখনো চুম্বন এঁকে দিয়েছেন।

পোস্ট করতেই সেই ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা তাদের এই অকৃত্রিম ভালোবাসার জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি এও বলেছেন সারমেয়দের প্রভুভক্তির কথা। এক কথায় বলতে গেলে ছবিগুলি এখন বেশ ভাইরাল হয়ে গিয়েছে।

উল্লেখ্য, অভিনেত্রীর পরিবারে স্বামী ও সন্তান বাদ দিলে পোষ্যবর্গ বিশেষ জায়গা দখল করে রেখেছে। পরিবারের সদস্যদের মতোই গুরুত্ব দেওয়া হয় তাদের। আর কথা না বলতে পারলেও বিভিন্ন অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দেয় প্রভুদের তারা কতটা ভালবাসে এবং কথা মেনে চলে।

তাইতো কোথাও বেড়াতে গেলেও তাদের একসঙ্গে নিয়ে যান নুসরত এবং যশ। পরিবারের সদস্যের মতোই একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা। অন্যদিকে এক পুত্র সন্তান রয়েছে যশ এবং নুসরতের। যদিও তার জন্ম নিয়ে একসময় নানান বিতর্ক হয়েছিল তবে একসঙ্গে সুখে সংসার করছেন বর্তমানে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক