Oindrila: লাল পোশাকে নজর কাড়লেন ঐন্দ্রিলা সেন, এক ঝলকেই মুগ্ধ নেটপাড়া

Oindrila: লাল পোশাকে ফের একবার নজর কাড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর সেই ছবিগুলিতেই তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও গ্ল্যামারাস লুক নিয়ে শুরু হয়েছে চর্চা।

ছবিতে ঐন্দ্রিলাকে দেখা যাচ্ছে উজ্জ্বল লাল টপের সঙ্গে শিমারি গোলাপি স্কার্টে। খোলা ঢেউ খেলানো চুল, মানানসই কানের দুল এবং পরিপাটি মেকআপে তার সাজে ফুটে উঠেছে আধুনিকতার ছোঁয়া। কখনও ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে, আবার কখনও ক্লোজ-আপ পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী।

গাঢ় ব্যাকগ্রাউন্ডের সামনে লাল পোশাকের কনট্রাস্ট তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। টলিউডের পরিচিত মুখ ঐন্দ্রিলা সেন অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্সের জন্যও অনুরাগীদের নজরে থাকেন। অতীতেও বিভিন্ন ফ্যাশন লুকে তাকে নিয়ে চর্চা হয়েছে।

তবে এবার তার সাম্প্রতিক পোস্টের মূল আকর্ষণ হয়ে উঠেছে লাল রঙের এই গ্ল্যামারাস অবতার। ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রশংসায় ভরেছে পোস্টের কমেন্টবক্স। সব মিলিয়ে ঐন্দ্রিলার এই নতুন ফটোশ্যুটে যেন ধরা দিয়েছে আত্মবিশ্বাস, স্টাইল এবং গ্ল্যামারের এক সুন্দর মেলবন্ধন।

অন্যদিকে ব্যক্তিগত জীবন দেখলে তিনি দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরার সাথে। ইতিমধ্যে একসাথে বেশ কয়েকটি সিনেমায় কাজও করে ফেলেছেন। তবে বিয়ের পিঁড়িতে কবে বসবেন সেই বিষয়ে কিছু খোলসা করে জানাননি। আপাতত ব্যস্ত রয়েছেন তার পরবর্তী কাজ ‘গুহাকালী’ নিয়ে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক