স্মৃতির সাথে বিয়ের দিন অন্যের শয্যাসঙ্গী, বড় অভিযোগ ক্রিকেটতারকার বন্ধুর! মামলা ঠুকলেন পলাশ?

কী হওয়ার কথা ছিল আর কী হল—তারই জলজ্যান্ত উদাহরণ হয়ে উঠেছে সুরকার পলাশ মুচ্ছল ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মন্ধানার বিয়ে বিতর্ক। বিয়ের প্রস্তুতি প্রায় চূড়ান্ত থাকলেও শেষ মুহূর্তে সেই সম্পর্ক ভেঙে যায়। কেন বিয়ে বাতিল হল, তা নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেননি স্মৃতি। পলাশও সমাজমাধ্যমে শুধু এটুকুই জানিয়েছিলেন যে, পারস্পরিক সিদ্ধান্তেই বিয়ে হচ্ছে না।

কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে একের পর এক বিতর্ক। সম্প্রতি স্মৃতি মন্ধানার বন্ধু ও মরাঠি অভিনেতা বিদ্যান মানে প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ তোলেন পলাশের বিরুদ্ধে। তাঁর দাবি, বিয়ের দিন নাকি পলাশ অন্য এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন। সেই ঘটনার পর স্মৃতির ক্রিকেটার বন্ধুরা নাকি ক্ষুব্ধ হয়ে পলাশকে মারধরও করেন। বিদ্যান মানে দাবি করেন, তিনি নিজে নাকি চোখের সামনে পুরো ঘটনাটি দেখেছেন।

এতেই থামেননি বিদ্যান। তিনি পলাশের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগও দায়ের করেন। তাঁর বক্তব্য, পলাশকে বিশ্বাস করেই তিনি ভুল করেছিলেন এবং ভেবেছিলেন বিয়ের পর পলাশ সাঙ্গলীতেই থাকবেন।

এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন পলাশ মুচ্ছল। পাল্টা আইনি পথে হাঁটলেন তিনি। পলাশের দাবি, বিদ্যান মানে ইচ্ছাকৃতভাবে তাঁর সম্মান ও চরিত্র নষ্ট করার চেষ্টা করছেন। এই অভিযোগের ভিত্তিতেই পলাশ বিদ্যান মানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন।

নিজের সমাজমাধ্যমে পলাশ জানান, তাঁর আইনজীবী শ্রেয়াংশ মিঠারে সাঙ্গলীর বাসিন্দা বিদ্যান মানেকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, বিদ্যানের মন্তব্য ‘মিথ্যা, আপত্তিকর এবং চরম মানহানিকর’। পলাশ আরও বলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত।

এই ঘটনার আরেকটি দিকও নজর কেড়েছে। স্মৃতি মন্ধানার যেসব বন্ধু আগে পলাশকে সমাজমাধ্যমে অনুসরণ করতেন, তাঁরা একে একে তাঁকে আনফলো করেছেন। ফলে গোটা ঘটনা নিয়ে প্রশ্ন, জল্পনা এবং রহস্য আরও ঘনীভূত হয়েছে।

সব মিলিয়ে স্মৃতি–পলাশের বিয়ে ভাঙার ঘটনা এখন আর ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ নেই। অভিযোগ-পাল্টা অভিযোগ আর আইনি লড়াইয়ে বিষয়টি পৌঁছে গিয়েছে প্রকাশ্য আলোচনার কেন্দ্রে। শেষ পর্যন্ত সত্যের মুখোশ খুলবে কি না, সেদিকেই তাকিয়ে সকলে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক