২০০০ সালে মুক্তি পেয়েছিল ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটির হিট সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। আর এবার ২৫ বছর উপলক্ষ্যে সেই সিনেমা আরো একবার মুক্তি পেল প্রেক্ষাগৃহে। টলিউড ইন্ডাস্ট্রির এই জুটিকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না।
একসময় এই জুটির জন্য রীতিমতো পাগল ছিলেন দর্শকেরা। আর তাদের নিরাশও করেননি তারা। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গিয়েছেন সকলকে। সেই সময়ের জমজমাট সিনেমা ছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ।’
এই সিনেমার রজত জয়ন্তী উপলক্ষ্যে সেটি আরো একবার মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। যা দেখার জন্য রীতিমতো ভিড় উপড়ে পড়েছিল। শুধু তাই নয় এই সিনেমা মুক্তি উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই পুরনো রসায়ন ধরা পড়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণার।
এদিন এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, শুভাশিস থেকে শুরু করে সিনেমার অন্যান্য কলাকুশলীরা। ঋতুপর্ণা পরেছিলেন কালো রংয়ের একটি গাউন, অন্যদিকে প্রসেনজিৎ পরেছিলেন পাঞ্জাবি। সুপারহিট গান ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’এর হুকস্টেপ করতে দেখা যায় তাদের।
যা দেখার পর হাততালি ও চিৎকারে ভরিয়ে তোলেন দর্শকেরা। আসলে এই গান এখনো পর্যন্ত হৃদয়ে গেঁথে রয়েছে ভক্তদের। যে কোনো বিয়ে বাড়িতে এই গান অবশ্যই বাজানো হয়। আর সেই গানে যদি প্রিয় তারকাদের নাচতে দেখা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। সবমিলিয়ে পুরনো রসায়ন দেখার পর আহ্লাদে আটখানা ভক্তরা।

Sudeshna has been writing entertainment reports since 2021.