Priyanka: হাসিতেই ধরা দিলো প্রাণের উচ্ছ্বাস, সাদাকালো ফ্রেমে মুগ্ধ করলেন প্রিয়াঙ্কা সরকার

Priyanka: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka) বরাবরই নিজের সহজ-সরল ব্যক্তিত্ব ও স্বতঃস্ফূর্ত হাসির জন্য অনুরাগীদের কাছে বিশেষ প্রিয়। সম্প্রতি তার শেয়ার করা একাধিক সাদাকালো ছবিতে আবারও ধরা পড়লো সেই প্রাণবন্ত উপস্থিতি।

ছবিতে দেখা যাচ্ছে, কখনো একটি সিঁড়িতে বসে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। মুখভরা হাসি যেন মুহূর্তটিকে আরও জীবন্ত করে তুলেছে। আবার কখনো আনমনে তাকিয়েছেন অন্যদিকে। সাদাকালো ফ্রেম হলেও ছবির আবেদন একটুও কমেনি।

বরং রঙের অনুপস্থিতিতে আরও স্পষ্ট হয়ে উঠেছে তার অভিব্যক্তি, আত্মবিশ্বাস এবং স্বাভাবিক সৌন্সর্য্য। প্রিন্টেড শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ, কানে দুল এবং হাতে ঘড়ি, এই অল্প সাজেই নজর কেড়েছেন অভিনেত্রী। খোলা চুল ও অনাবিল হাসি মিলিয়ে ছবিটি যেন এক টুকরো প্রশান্তির বার্তা বহন করছে।

প্রিয়াঙ্কার ফ্যাশনের অন্যতম বৈশিষ্ট্য হলো আড়ম্বরের বদলে স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া। এই ছবিতেও তার ব্যতিক্রম হয়নি। অনুরাগীদের অনেকেই তার হাসির প্রশংসা করে মন্তব্য করেছেন, এই সরলতাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নিতে ভালোবাসেন প্রিয়াঙ্কা। আর সেই কারণেই তার প্রতিটি পোস্ট ঘিরে তৈরি হয় আলাদা উন্মাদনা। এই প্রাণোচ্ছল সাদাকালো ছবিগুলিওও তার ব্যতিক্রম নয়। যেখানে এক চিলতে হাসিই হয়ে উঠেছে সৌন্দর্য্যের সবচেয়ে বড়ো অলংকার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক