আধো আধো গলায় ইয়ালিনি গাইছে গান, তাই শুনে দাদা ইউভান কী করল? মহাকালেশ্বর মন্দিরের পথে খুনসুটির ভিডিও শেয়ার করলেন রাজ-শুভশ্রী

টলি পাড়ার অন্যতম জনপ্রিয় দম্পতি হলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। তাদের নানান মূহুর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তারা। চলতি বছরের পুজোয় শুভশ্রী যেমন নিজের বিজ্ঞাপনের শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তেমনই রাজ ব্যস্ত ছিলেন তার ‘হোক কলরব’-এর শ্যুটিং-এ। আর এরফলে পরিবারকে সেভাবে সময় দিতে পারেননি কেউ। তাই এবার সময় পেতেই ছেলে ও মেয়েকে নিয়ে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন তারা।

সোশ্যাল মিডিয়ায় রাজ ও শুভশ্রী দু’জনেই স্টোরি শেয়ার করেছেন। সেখানেই দেখা গিয়েছে তাদের দুই ছোটো ছেলেমেয়ের খুনসুটি। সেই স্টোরিতে ইয়ালিনি ও ইউভানকে নিজেদের মধ্যে নানান হাসিমজায় সময় কাটাতে দেখা যাচ্ছে। সন্তানদের সঙ্গে থাকলে তাদের সময় খুব দ্রুত কেটে যায়, এমনটাই সাক্ষাৎকারে জানিয়েছেন শুভশ্রী। এবার যেনো সেই ছবি ক্যামেরায় ধরা পড়ল।

ভিডিওতে দেখা যাচ্ছে ইউভান ও ইয়ালিনি গাড়ির মাঝের সিটে বসে রয়েছে। তাদের পাশে রয়েছে শুভশ্রী। এদিকে রাজ বসে রয়েছে গাড়ির সামনের সিটে। রাজকে দেখা গিয়েছে গাড়ির সকলের সঙ্গে ভিডিওর মূহুর্ত শেয়ার করে নিতে। অপরদিকে শুভশ্রী তার দুই ছেলেমেয়ের খুনসুটির ভিডিও তুলে ধরেছেন। সেখানে দেখা গিয়েছে ইয়ালিনি গান গাইছে আধো আধো গলায়। এদিকে বোনের গান শুনে দাদা ইউভান তার মুখ টিপে ধরেছে।

তারপরই ইউভান হাত সরিয়ে নিলে ফের ইয়ালিনি গাইতে শুরু করে, “ফুলে ফুলে ঢলে ঢলে”। তাদের এই খুনসুটির স্টোরি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। বর্তমানে ইউভানের স্কুলের ছুটি।।এদিকে ইয়ালিনি এখন বেশ ছোটো। অপরদিকে পুজোর সময় রাজ ও শুভশ্রী দু’জনেই ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। তাই সময় পেয়েই বেরিয়ে পড়লেন গোটা পরিবার একসঙ্গে। আর সেই মূহুর্ত তুলে ধরলেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক