২০২৬ সালের শুরুতেই জ্যোতিষশাস্ত্রে এক অত্যন্ত বিরল ও শক্তিশালী গ্রহযোগ তৈরি হতে চলেছে। প্রায় ২৪ মাস পর ফের মকর রাশিতে গঠিত হবে চতুর্গ্রহী যোগ। আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি অতিক্রান্ত হওয়ার পর সূর্য, শুক্র, বুধ ও মঙ্গল—এই চার প্রধান গ্রহ একই রাশিতে অবস্থান করবে। এর ফলেই একসঙ্গে তৈরি হবে চতুর্গ্রহী যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ, বুধাদিত্য রাজযোগ এবং রুচক রাজযোগ—যা জ্যোতিষ মতে অত্যন্ত শুভ ও ফলদায়ক।
শেষবার ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই ধরনের গ্রহসমম্বয় দেখা গিয়েছিল। এবারের যোগের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে ১৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়কালে পাঁচটি রাশির জাতক-জাতিকারা বিশেষভাবে লাভবান হবেন—কেরিয়ার, অর্থ, শিক্ষা, দাম্পত্য ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে আসতে পারে বড় পরিবর্তন।
মেষ রাশি:

মেষ রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত শুভ। দশম ঘরে এই গ্রহযোগ তৈরি হওয়ায় কেরিয়ারে বড় সাফল্যের যোগ রয়েছে। চাকরিতে পদোন্নতি, নতুন দায়িত্ব কিংবা সম্মান বৃদ্ধির সম্ভাবনা প্রবল। সরকারি প্রকল্প ও সরকারি চাকরির প্রস্তুতিতে সাফল্য আসতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হাতে পাওয়ার সময়।
বৃষ রাশি:

বৃষ রাশির নবম ঘরে চার গ্রহের মিলন সৌভাগ্যের দ্বার খুলে দেবে। দূরপাল্লার ভ্রমণ বা বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে। বিদেশে পড়াশোনা বা উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। পিতার সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে।
কর্কট রাশি:

কর্কট রাশির সপ্তম ঘরে এই শুভ যোগ দাম্পত্য ও ব্যবসায় সুখবর আনবে। বিবাহিত জীবনে শান্তি ও বোঝাপড়া বাড়বে। পার্টনারশিপ ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল। জনপ্রিয়তা বাড়বে এবং সামাজিক ক্ষেত্রে সম্মান অর্জন করবেন। দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার জন্য এটি আদর্শ সময়।
কন্যা রাশি:

কন্যা রাশির পঞ্চম ঘরে বিরল যোগ তৈরি হওয়ায় শিক্ষা ও সৃজনশীলতায় সাফল্য আসবে। পড়াশোনায় ভালো ফল, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ। সন্তান সংক্রান্ত সুখবর মিলতে পারে। শিল্প, লেখা বা সৃজনশীল কাজে প্রশংসা পাবেন। বিদেশি বাণিজ্য থেকেও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
মকর রাশি:

এই গ্রহযোগের সর্বাধিক সুফল পাবেন মকর রাশির জাতকেরা, কারণ যোগটি এই রাশিতেই গঠিত হচ্ছে। আত্মবিশ্বাস বাড়বে, কেরিয়ারে উল্লেখযোগ্য উন্নতি হবে। দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে এবং বিভিন্ন দিক থেকে নতুন সুযোগ আসবে। সামাজিক জনপ্রিয়তা ও নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে।
সব মিলিয়ে, চার মহাযোগের এই বিরল সমাবেশ ২০২৬ সালের শুরুতেই বহু মানুষের জীবনে নতুন সম্ভাবনা ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে চলেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.