প্রেমের জোয়ার অভিনেত্রী ঋতাভরীর জীবনে! নিজেই সে কথা জানালেন সকলকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রিয় মানুষের সাথে বেশ কিছু আদূরে মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি। সাথে জুড়ে দিয়েছেন মিষ্টি কয়েক লাইন। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন তাহলে সত্যিই তার জীবনে প্রেমের আগমন ঘটলো।
আসুন তাহলে বিষয়টি খোলসা করেই জানা যাক। আর মাত্র কয়েকদিন পরই মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘বহুরূপী’। যেখানে তিনি জুটি বাঁধতে চলেছেন অভিনেতা আবীর চ্যাটার্জির সাথে। এই সিনেমারই কয়েকটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন অভিনেত্রী। সাথে জানিয়ে দিয়েছেন কবে এই সিনেমা মুক্তি পেতে চলেছে।
লিখেছেন, ‘আজ সারা বেলা কাটে না সময়। শুধু মনে মনে কী যেন কী হয়। ৮ই অক্টোবর মুক্তি পেতে চলেছে বহুরূপী। পুজোয় প্রেমের জোয়ার আনবে বাবি আর পরী।’ যার দ্বারা এটাই স্পষ্ট যে এই সিনেমায় তাদের চরিত্রের নাম বাবি এবং পরী। এই আদূরে ছবি দেখার পর তাদের নতুন সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন দর্শকেরা।
সকলের মতে এই সিনেমা সুপারহিট হতে চলেছে। উল্লেখযোগ্য, দীর্ঘ সময় পর সিনেমায় ফিরতে চলেছেন ঋতাভরী। এর আগে তাকে ‘ফাটাফাটি’ সিনেমায় দেখা গিয়েছে শেষবার। এরপর যদিও বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করতে দেখা গিয়েছে তাকে। আর এবার বহুরূপীর মাধ্যমে ফের বড়ো পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেত্রী।
উল্লেখযোগ্য, খুব কম বয়সেই ‘ওগো বধূ সুন্দরী’ নামক ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। বড়ো পর্দায় কাজের সুযোগ পেয়েছেন তিনি। ইতিমধ্যে তিনি একাধিক সিনেমায় কাজ করে ফেলেছেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.