স্মার্টফোন প্রযুক্তিতে বড়সড় বদলের ইঙ্গিত মিলেছে চীনা সংস্থা ‘অনার’-এর নতুন প্রস্তাবে। ফোনের মাথায় রোবটের মতো ঘাড়-ঘোরানো ক্যামেরা—যা নিজে থেকে দিক ঠিক করে নেবে, বোঝাবে কোন কোণ থেকে ছবি বা ভিডিও তুললে হবে সবচেয়ে নিখুঁত। এ বার সেই কনসেপ্টই প্রকাশ্যে এনে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে নতুন এই ধারণা।
এআই-চালিত গিম্বল ক্যামেরা—তাহলে ব্যবহারকারীর আর ভাবনার দরকার নেই
অনারের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, একটি গিম্বল-স্টাইলের মোটরচালিত ক্যামেরা ফোনের মাথায় স্থাপন করা হয়েছে। সক্রিয় অবস্থায় এটি চারদিক ঘুরে ‘ফ্রেম’ ও ‘অ্যাঙ্গেল’ ঠিক করে নিতে সক্ষম। ফলে ব্যবহারকারীকে আর আলোকসজ্জা বা কোণের হিসেব মিলিয়ে ছবি তুলতে হবে না; সবটাই করবে এআই।
সেলফি তোলার ক্ষেত্রেও এটি নির্দেশ পেলেই ঘুরবে, তাকাবে এবং ছবি তুলবে। এক কথায়, স্মার্টফোনের ওপর নজরদারি চালানো এক ধরনের ‘তৃতীয় চোখ’ হিসেবেই প্রযুক্তিটি উঠে এসেছে আলোচনায়।
কিন্তু সুবিধার পাশাপাশি উদ্বেগও কম নয়
গ্যাজেট বিশেষজ্ঞদের একাংশ এই প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিয়ে সন্দিহান। তাঁদের মতে—
1. ব্যাটারি খরচ বাড়বে:
মোটরচালিত এই ঘূর্ণনশীল ক্যামেরা ফোনের ব্যাটারি দ্রুত শেষ করবে। ফলে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে।
2. ধুলো-ময়লা ঢোকার আশঙ্কা:
চলমান অংশ থাকলে ফাঁকফোকরও থাকবে, যার ফলে সময়ের সঙ্গে ক্যামেরা ইউনিটে ধুলো বা ময়লা ঢোকার ঝুঁকি বাড়বে।
3. মেরামতের খরচ আকাশচুম্বী হবে:
পড়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে এই রোবট-ক্যামেরা ঠিক করতে মোটা টাকা গচ্ছা দিতে হতে পারে গ্রাহকদের।
4. পপ-আপ ক্যামেরার ছায়া:
কয়েক বছর আগে বাজারে এসেছিল পপ-আপ ক্যামেরা—যার আয়ু ও টেকসই নিয়ে পরে প্রশ্ন উঠেছিল। অনারের প্রস্তাবিত ক্যামেরা সেই পুরনো প্রযুক্তির আধুনিক সংস্করণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
দাম কি মধ্যবিত্তের নাগালে থাকবে?
এই ধরনের জটিল ও উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে ফোনটির দাম খুবই বেশি হবে, তা স্পষ্ট। তাই বাজারে এলেও মধ্যবিত্ত বা নিম্নবিত্ত গ্রাহকদের কাছে এটি কতটা নাগালের মধ্যে থাকবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ভবিষ্যতের ইঙ্গিত নাকি অতিরিক্ত পরীক্ষানিরীক্ষা?
প্রযুক্তি বিশ্লেষকদের মত, এই ধারণা অবশ্যই সাহসী এবং উদ্ভাবনী। তবে প্রতিদিনের ব্যবহারের উপযোগিতা এবং দীর্ঘমেয়াদে টেকসই হওয়ার নিশ্চয়তা না থাকলে এটি হয়তো শুধুই ‘কনসেপ্ট ডিভাইস’ হয়েই থেকে যাবে।
আরও পড়ুন
পোল্যান্ডের বনভূমিতে মিলল ৭০টি সোনা–রুপোর প্রাচীন গুপ্তধন
নানা সুবিধা-অসম্পূর্ণতার মাঝে অনারের নতুন রোবট-ক্যামেরা—স্মার্টফোন দুনিয়ায় কি সত্যিই বিপ্লব আনবে, নাকি বাস্তব প্রয়োগে তাল কেটে যাবে? উত্তর দেবে সময়ই।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.