Sabyasachi: ৭০-এ পা সব্যসাচী চক্রবর্তীর, বাবার উদ্দেশ্যে বিশেষ বার্তা গৌরবের

Sabyasachi: বাংলা অভিনয় জগতের অন্যতম জনপ্রিয় মুখ সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi) ৮ই সেপ্টেম্বর, ৭০ বছরে পা দিলেন। ১৯৫৬ সালের ৮ই সেপ্টেম্বর জন্ম তার। দীর্ঘ অভিনয়জীবনে ফেলুদা থেকে শুরু করে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করেছেন তিনি।

বিশেষ এই দিনে বাবাকে শুভেচ্ছা জানাতে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। এর আগেও বাবার জন্মদিনে ছোটবেলার স্মৃতি ভাগ করে নিয়েছিলেন গৌরব। বাবাকে নিজের ‘সুপারহিরো’ হিসেবে উল্লেখ করে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানিয়েছিলেন তিনি।

আর এদিন কেক কাটার মুহুর্তে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘উদ্দেশ্য, আবেগ এবং অসাধারণ কর্মসম্ভার নিয়ে অতিবাহিত সাত দশকের এক জীবন। এমন এক কর্মজীবন যা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে এমন সব চরিত্র ও অভিনয় উপহার দিয়েছে যা তারা কখনো ভুলবে না।

কিন্তু আমাদের কাছে, অভিনেতা পরিচয়ের ঊর্ধ্বে, তার সমস্ত অর্জন এবং বহু মানুষের কাছে তার গুরুত্বের ঊর্ধ্বে, তিনি কেবলই বাবা। আর এখন, ধীর, দাদুর উদ্দেশ্যে। এই দুজনকে একসঙ্গে দেখা একজন যিনি ৭০টি অসাধারণ বছর কাটিয়েছেন, এবং অন্যজন যিনি সবে তার যাত্রা শুরু করছেন অত্যন্ত বিশেষ এক অনুভূতি। শুভ জন্মদিন, বাবা।’

যা দেখার পর সকলেই প্রিয় অভিনেতা তথা অসাধারণ এই ব্যক্তিত্বকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, শুধু অভিনেতা হিসেবে নয়, পরিবারের কাছেও সব্যসাচী অত্যন্ত কাছের মানুষ। গৌরব-ঋদ্ধিমার ছেলে ধীরের জন্মদিনেও সপরিবারে তাকে দেখা গিয়েছিল। নাতি-নাতনির প্রতি তার গভীর ভালোবাসার কথাও জানিয়েছিলেন স্ত্রী মিঠু চক্রবর্তী।

আরও পড়ুন,
Dev: লাদাখের পাহাড়ে ‘তোর শুধু তোর’, শ্যুটিংয়ের স্মৃতি ভাগ করে নিলেন দেব

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক