Saif ali khan attacked: সইফ হামলার পর সুর চড়ালেন আপ প্রধান ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শাসক দল বিজেপিকে রীতিমতো তুলোধনা করলেন তিনি। গুজরাটের জেলে বসে তৈরি সইফ হামলার ছক?
লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের সবরমতী জেলে রয়েছেন। এদিকে কেজরীবাল জানিয়েছেন, ‘গুজরাটের জেলে বারবার হামলা চালিয়েও নিরাপত্তা পেয়ে যাচ্ছে একজন।’ তাঁর এই মন্তব্যের মধ্যে দিয়ে লরেন্সের বিরুদ্ধেই যে তোপ দেগেছেন এমনটাই মতামত অনেকের। বলিউড অভিনেতা সইফ হামলায় লরেন্সের দিকেই যেন আঙুল তুলছেন তিনি।
নতুন বছরের শুরুর দিকে খুনের হুমকি পান সলমন ঘনিষ্ঠরা। একদিন প্রাতভ্রর্মণে বেরিয়ে খুনের হুমকি পেয়েছেন সলমনের বাবা সেলিম খানও। সেই সকল ঘটনায় নিজেদের দায় স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং। এমনকি, গত বছর রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকি খুনেও নিজেদের দায় স্বীকার করে নিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।
বলিউড অভিনেতা সইফ হামলায় লরেন্স-যোগের পাশাপাশি মহারাষ্ট্রের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কেজরীবাল। তিনি দাবি জানিয়েছেন, ‘ডবল ইঞ্জিন সরকার নিয়ে মুম্বইয়ের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি। ষড়যন্ত্রে রাজনীতি ছেড়ে ওদের এবার উন্নয়নের কাজে মন দেওয়া উচিত।’
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন নিজের বাড়িতেই আক্রান্ত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সইফ আলি খান। চুপিসারে এক দুষ্কৃতী অভিনেতার বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা চালায়। শরীরের একাধিক জায়গায় আঘাত চিহ্ন মিলেছে। অভিনেতার শিরদাঁড়ার কাছে দুই জায়গায় মেলে গভীর ক্ষত। মাঝরাতে তড়িঘড়ি লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। তারপর টানা ২ঘন্টা ৩০ মিনিট ধরে চলে অস্ত্রোপচার। আর সেই অস্ত্রোপচারে অভিনেতার শরীর থেকে একটি তিন ইঞ্চির ধারাল বস্তু উদ্ধার করা হয়েছে, এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.