Hair care: দামি সিরামের দরকার নেই! এই ৩ বীজেই বন্ধ হবে চুল পড়া

চুল পড়া আজকাল প্রায় সকলেরই এক বড় সমস্যা। কেউ ব্যবহার করছেন দামি শ্যাম্পু, কেউ সিরাম, কেউ আবার নানা রকম তেল। কিন্তু এত কিছুর পরেও চুল পড়া কমছে না। বিশেষ করে শীতের সময়ে মাথার ত্বক শুষ্ক হয়ে যায়, খুশকির সমস্যা বাড়ে এবং চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে পড়ে। এই অবস্থায় শুধু বাইরের যত্ন যথেষ্ট নয়, প্রয়োজন ভিতর থেকে পুষ্টি। সেই পুষ্টির ভাণ্ডার লুকিয়ে আছে কিছু সাধারণ বীজের মধ্যেই।

জ্যোতিষ বা আয়ুর্বেদের মতো প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিতে বহু দিন ধরেই বীজের ব্যবহার রয়েছে। ঠিক তেমনই চুলের যত্নেও কয়েকটি বীজ নিয়ম করে ব্যবহার করলে দামি সিরামের থেকেও ভাল ফল পাওয়া যেতে পারে।

কুমড়ো ও তিসির বীজে চুলের শক্তি
কুমড়োর বীজে প্রচুর পরিমাণে জ়িঙ্ক ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। অন্য দিকে তিসির বীজ অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর, যা মাথার ত্বকের প্রদাহ ও খুশকি কমায়।
এই দুটি বীজ দিয়ে তেল বানাতে প্রথমে নারকেল তেল গরম করে তাতে তিসি ও কুমড়োর বীজ দিন। চাইলে অলিভ অয়েল বা কাঠবাদামের তেলও ব্যবহার করা যেতে পারে। তেল ভাল করে গরম হলে তার মধ্যে একমুঠো শুকনো রোজ়মেরি পাতা দিয়ে ফুটিয়ে নিন। এরপর ৭-৮ ঘণ্টা ঠান্ডা করে ছেঁকে রেখে দিন। নিয়মিত এই তেল মাথার ত্বকে মাখলে চুল পড়া কমতে শুরু করবে।

তরমুজের বীজে চুল নরম ও মসৃণ
তরমুজের বীজও চুলের জন্য অত্যন্ত উপকারী। প্রথমে বীজ ভাল করে ধুয়ে শুকিয়ে নিন বা শুকনো কড়াইয়ে হালকা আঁচে নেড়ে নিন। এরপর ব্লেন্ড করে মিহি গুঁড়ো বানান। সামান্য জল দিয়ে আবার মিক্সিতে ঘুরিয়ে একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন।
অন্য দিকে নারকেল তেল হালকা গরম করে ছেঁকে নিন এবং সেই তেলে তরমুজের বীজের মিশ্রণ মিশিয়ে নিন। কাচের পাত্রে রেখে দিন। ব্যবহার করার সময় অ্যালো ভেরা জেল মিশিয়ে নিলে চুল আরও নরম ও উজ্জ্বল হবে।

আরও পড়ুন:Hair Care: পেয়ারা পাতার যাদুতে মাথায় গজাবে ঝাঁকে ঝাঁকে চুল, জানুন ব্যবহার করার গোপন নিয়ম

মেথির বীজে চুল পড়া রোধ
মেথির বীজ চুল পড়া বন্ধ করতে বহুদিন ধরেই ব্যবহার হয়ে আসছে। একটি পাত্রে জল গরম করে তাতে মেথি, তিসির বীজ ও কারিপাতা দিয়ে ৩০–৪০ মিনিট ফুটিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন। এরপর ছেঁকে সেই তরল চুলের গোড়ায় লাগান। ২০–২৫ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২–৩ দিন এই মাস্ক ব্যবহার করলে চুল পড়া অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।

সব মিলিয়ে বলা যায়, চুলের যত্নে শুধু দামি প্রসাধনী নয়, বরং নিয়মিত প্রাকৃতিক উপাদান ব্যবহারই সবচেয়ে কার্যকর। এই সহজলভ্য বীজগুলিই হতে পারে আপনার চুলের আসল রক্ষাকবচ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক