৭৪তম জন্মদিন পূরণ করলেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। এর পাশাপাশি বলিউডে তার অভিনয়ের বয়স হলো ৫০ বছর। তাই একইদিনে দু’টি সেলিব্রেশন করলেন তিনি৷ তবে তিনি একা নন, তার সঙ্গে ছিলেন বলিউডের আরও এক ঝাঁক তারকা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফারহা খান, বিদ্যা বালান, দিয়া মির্জা, উর্মিলা মাতন্ডকর, রিচা চাড্ডা, শিবানী দান্ডেকর, আলি ফজল, তানভি আজমি সহ আরও অনেকেই।
পার্টির একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেও দেখা গেলো পার্টিতে উপস্থিত থাকা তারকাদের। চিত্রপরিচালক ফারহা খান একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাকে ক্যামেরা তাক করতে দেখা গিয়েছে ‘৫০’ লেখা ফুলের টুকরোর দিকে। সেই দৃশ্য দেখে শাবানা বলেন, “আমরা কিংবদন্তি শাবানা আজমির ৫০তম জন্মদিনে এসেছি। ৫০তম জন্মদিন আসলেই।” এরপর ঊর্মিলা মাতন্ডকর সেখানে যোগ দিয়ে বলেন, “৫০তম? এটা কি আপনার ৫০তম?”
এরপর বিদ্যা বালানকে বলতে দেখা যায়, “৪০তম তাই না?” এরপর তারা দু’জনে শাবানাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান। এই ভিডিও শেয়ার করে ফারাহ লিখেছেন, “এখানে বলিউডের সেরা দুই নৃত্যশিল্পীর সঙ্গে।” এরপর তিনি শাবানা আজমিকে শুভেচ্ছা জানিয়েছেন। উর্মিলা তার সোশ্যাল হ্যান্ডেলে একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে নানান সময়ের মূহুর্ত দেখা যাচ্ছে।
এরপর তিনি লেখেন, “সিনে’মা’ আমাকে যে ‘মা’ উপহার দিয়েছিল শুনতে যতই গায়ে পড়া লাগুক না কেন, আমি যে কাউকে বলতে পারি, মেরে পাস মা হ্যায়।” এরপর তিনিও শাবানাকে শুভেচ্ছা জানান। তিনি আরও লেখেন, “প্রায় চার দশক ধরে আমরা দুজনেই যে সযত্নে বুনেছি এবং অত্যন্ত লালন করে আসছি, আপনার সঙ্গে আমার যে বন্ধন রয়েছে, তা সঠিকভাবে বর্ণনা করা যাবে না।”
এই পার্টিতে হাজির ছিলেন দিয়া মির্জা। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেন। পার্টিতে হাজির মোটামুটি সকলে ছবি ও ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। দিয়া তার পোস্টে লেখেন, “শুভ জন্মদিন শাবানা আম্মা। আপনি আমাদের অনুপ্রেরণা, আমাদের চিয়ারলিডার যা আমাদের একত্রিত করে। আমরা খুব ভাগ্যবান যে আপনাকে আমাদের আপন বলতে পারি।” এরপর তার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানান।
আরও পড়ুন,
*টিআরপি দেখে হতভম্ব দর্শকরা! তবে কি বন্ধ হতে চলেছে ‘দিদি নম্বর ১’?

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.