Shreya: ভারতীয় সাজে হাজির জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। শাড়িতে অনন্যা হয়ে উঠেছিলেন তিনি। একইসাথে তুলে ধরেছিলেন ভারতের প্রাচীন ঐতিহ্যকে। গত ৩১ শে মার্চ তৃতীয় বার্ষিকী অনুষ্ঠান উদযাপন হয়েছে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’এর।
হয়তো অনেকেই জানেন ২০২৩ সালে এই মঞ্চ তৈরি হয়েছিল গোটা বিশ্বের শিল্প ও সংস্কৃতিকে এক জায়গায় তুলে আনার জন্য। বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসেন এখানে পারফরম্যান্স করতে। যে তালিকায় রয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পীরাও। তারই তৃতীয় বছর উদযাপনে হাজির হয়েছিলেন শ্রেয়া।
এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় সেখানে আরো বেশ কিছু গুণী শিল্পীদের সাথে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন স্বামী শিলাদিত্য মুখার্জির সাথে। একইসাথে সেখানে হাসিমুখে রয়েছেন নীতা আম্বানি। যেহেতু এই শিল্পপতি নৃত্যের সাথে যুক্ত ছিলেন দীর্ঘদিন তাই তিনি শিল্পকে বিশেষ সম্মান দেন।
আর সেই বিষয়টিকে মাথায় রেখেই এই কালচারাল সেন্টার স্থাপন করেছিলেন তারা। ছবিগুলো পোস্ট করে শ্রেয়া লেখেন, ‘৩য় বার্ষিকী উদযাপন@nmacc.india একটি বিশেষ কনসার্টের সাথে! কী এক বিরাট সম্মান! সকল শিল্পীদের জন্য এই বিশ্বমানের ভেন্যু এবং আপনার দূরদৃষ্টির জন্য আপনাকে ধন্যবাদ নীতা ম্যাম।’
এদিন তাকে গান গাইতেও দেখা গিয়েছে। আসলে নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির যে কোনো অনুষ্ঠানেই জনপ্রিয় শিল্পীদের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। ছেলের বিবাহ হোক বা অন্যান্য অনুষ্ঠান সবেতেই তারা বিশেষ সম্মান জানান শিল্পীদের। সেই তালিকাতে রয়েছেন শ্রেয়া।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.