জনপ্রিয় সংগীতশিল্পী Shreya Ghoshal ফের শিরোনামে। সম্প্রতি গান বাছাই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করার পর এ বার ব্যক্তিগত জীবনেও বড় সিদ্ধান্ত নিলেন তিনি। মুম্বইয়ের অভিজাত এলাকা ওরলীতে নতুন একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন গায়িকা।
জানা গিয়েছে, নতুন এই সম্পত্তিটি তিনি বাবা বিশ্বজিৎ ঘোষাল এবং মা শর্মিষ্ঠা ঘোষালের সঙ্গে যৌথ ভাবে কিনেছেন। ফ্ল্যাটটির মূল্য প্রায় ২৯.৭০ কোটি টাকা। বিলাসবহুল আবাসনের এই ফ্ল্যাটের আয়তন প্রায় ২৭৫০ বর্গফুট। এর মধ্যে কার্পেট এরিয়া প্রায় ২৪৩০ বর্গফুট বলে জানা যাচ্ছে। পাশাপাশি সেখানে তিনটি গাড়ি রাখার সুবিধাও রয়েছে।
রিয়েল এস্টেট সূত্রে খবর, ওই আবাসনে প্রতি বর্গফুটের দাম প্রায় ১ লক্ষ টাকা। নতুন বাড়ির জন্য উল্লেখযোগ্য অঙ্কের স্ট্যাম্প ডিউটিও দিয়েছেন শ্রেয়া। প্রায় ১.৭৮ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি হিসেবে জমা পড়েছে। চলতি বছরের ১ এপ্রিল সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানা যাচ্ছে।
এটাই অবশ্য মুম্বইয়ে শ্রেয়ার একমাত্র সম্পত্তি নয়। এর আগেও শহরে তাঁর একটি বাড়ি এবং নিজস্ব রেকর্ডিং স্টুডিয়ো রয়েছে। সংগীতজগতে দীর্ঘ সাফল্যের জেরে তাঁর মোট সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটিতে পৌঁছেছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
অন্য দিকে, শ্রেয়ার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ও কর্পোরেট দুনিয়ার পরিচিত নাম। তাঁদের যৌথ মালিকানায় একাধিক বিলাসবহুল গাড়িও রয়েছে বলে জানা যায়।
কিছু দিন আগেই Shreya Ghoshal জানিয়েছিলেন, ভবিষ্যতে তিনি গান নির্বাচনের ক্ষেত্রে আরও সচেতন হতে চান। ‘চিকনি চামেলি’র মতো নির্দিষ্ট ধরনের গান আর গাইবেন না বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তার পরেই নতুন বাড়ি কেনার খবর ঘিরে অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.