Shreya: মনীশ মালহোত্রার অসাধারণ একটি পোশাক পরে পার্কের মধ্যে হেঁটে চলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। সাম্প্রতিক একটি ভিডিও ভাগ করে তেমনটাই জানিয়েছেন তিনি। হয়তো অনেকেই জানেন যুক্তরাজ্যে শুরু হয়েছে তার ‘অপ্রতিরোধ্য শ্রেয়া ঘোষাল’ ট্যুর।
ইতিমধ্যেই একাধিক জায়গায় কনসার্ট সেরে ফেলেছেন তিনি। তবে হাতে রয়েছে বেশ কিছু তালিকা। তার আগেই আপন ছন্দে বিদেশের মাটিতে হেঁটে বেড়াচ্ছেন তিনি। এদিন যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে লাল রংয়ের অসাধারণ একটি আনারকলি চুড়িদার পরে রয়েছেন।
ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, ‘মনীশ মালহোত্রার পোশাক পরে পার্কে হেঁটে বেড়াচ্ছি।’ আমরা সকলেই জানি মনীশ মালহোত্রা মানেই তারকাদের মাঝে বিশেষ একটি নাম। তার পোশাক ভীষণই বিখ্যাত। দেশ ছাড়িয়ে বিদেশেও এই পোশাকের চাহিদা রয়েছে তুঙ্গে।
যেখানে মানুষ বিভিন্ন নামকরা ফ্যাশন শো’তে গিয়ে মনীশ মালহোত্রার পোশাকের বিজ্ঞাপন দিয়ে থাকেন, সেখানে এই শিল্পী খুব সাধারণভাবে সেটি পরে হেঁটে চলেছেন বিদেশের রাস্তায়। একইসাথে আরো একটি বিষয় খেয়াল করার মতোন। বিদেশে গিয়ে ওয়েস্টার্ন পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সকলে।
সেখানে এই শিল্পী ভারতীয় পোশাককে নিয়ে গিয়েছেন অন্য মাত্রায়। তাইতো এই ভিডিওটি পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা এভাবে ভারতীয় সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরা ভীষণ গর্বের। একইসাথে তার গানের প্রশংসা করতেও ভোলেননি সকলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.