Shreya: প্রেমে পড়ে সবকিছু হারিয়েছেন শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya)। সম্প্রতি তেমনটাই জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এবার হয়তো আপনি ভাবছেন, দীর্ঘ সময়ের দাম্পত্য জীবন কাটানো এই শিল্পী হঠাৎ কার প্রেমে পড়লেন আর কার জন্যই বা সব হারালেন তিনি?
আসুন বিষয়টি খোলসা করা যাক। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন শ্রেয়া। গানের পাশাপাশি নিজের বিভিন্ন সাজপোশাকের ছবি ও ভিডিও সেখানে তুলে ধরেন তিনি। তার প্রোফাইলে নজর দিলেই বোঝা যায়, পোশাকের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে এই শিল্পীর।
সম্প্রতি কমলা রঙের একটি পোশাকে কিছু ফটোশ্যুটের ছবি তিনি শেয়ার করেছেন। অসাধারণ জরির কাজ করা সেই পোশাকে তাকে ভীষণ সুন্দরী লাগছিল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন একটি জনপ্রিয় গানের লাইন, যার আক্ষরিক অর্থ হলো, ‘আমি তোমার প্রেমে গোটা পৃথিবীকে হারিয়ে ফেলেছি’।
বিভিন্ন ভঙ্গিতে পোজ দেওয়া ছবিগুলো দেখে বোঝার উপায় নেই তিনি শিল্পী নাকি কোনো নায়িকা, কারণ তার রূপ হার মানাতে পারে তাবড়-তাবড় অভিনেত্রীদেরও। এমনই সৌন্দর্য্য এই বঙ্গতনয়ার। তবে তিনি শুধু সঙ্গীতেই নিজের জীবন অর্পণ করেছেন। তার খ্যাতি ছাড়িয়েছে দেশের গণ্ডি।
অন্যদিকে, বর্তমানে একটি রিয়্যালিটি শো-র বিচারকের আসনে রয়েছেন শ্রেয়া। সেখানে উপস্থিত হওয়ার আগেই বিভিন্ন পোশাকে সেজে ফটোশ্যুট করেন তিনি। সেই শো-তে যাওয়ার জন্য তৈরি হয়েই একান্তে কিছু ছবি তুলেছিলেন তিনি, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।