Sohini: মহানায়ক প্রসেনজিৎ চ্যাটার্জির(Prasenjit) কাছ থেকে তার আত্মজীবনী বই পেয়ে আপ্লুত অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। সম্প্রীতি সেই ছবি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। একইসাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই মহান অভিনেতার প্রতি। হয়তো অনেকেই জানেন এই বছর ভারত সরকারের তরফ থেকে ‘পদ্মশ্রী’ সম্মান লাভ করেছেন প্রসেনজিৎ।
বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। সেই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অভিনেতা। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল টলিউডের সমস্ত কলাকুশলীদের। বর্ষীয়ান তারকা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের তারকা সবাই সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রিয় নায়কের এই বিশেষ সম্মান উদযাপন করেছেন।
সেখানেই ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং তার স্বামী শোভন গাঙ্গুলী। সেখানে গিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি পদ্মশ্রী প্রসেনজিতের কাছ থেকে তার আত্মজীবনী ‘Beyond the Spotlight: Unforgettable Stories from between Takes’ সইসমেত উপহার পেয়েছেন তিনি। যে ছবি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
ক্যাপশনে লিখেছেন, ‘আমরা ধন্যবাদ জানাই তোমায় আমাদের ইন্ডাস্ট্রিকে গর্বিত করার জন্য। আমরা ভালোবাসা, শ্রদ্ধা জানাই আমাদের অভিভাবক হয়ে থাকার জন্য পদ্মশ্রী প্রসেনজিৎদা।’ আমরা সকলেই জানি খুব অল্প বয়সে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন অভিনেতা। এরপর কঠোর পরিশ্রমের মাধ্যমে লাভ করেছেন ‘মহানায়ক’ তকমা।
আর তার সেই পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ লাভ করলেন ভারতবর্ষের অন্যতম সম্মান ‘পদ্মশ্রী’। তার নাম ঘোষিত হওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন।