Sohini: বসন্ত উৎসব উদযাপনে কবিগুরুর স্থান শান্তিনিকেতনে হাজির অভিনেত্রী সোহিনী সরকার (Sohini) এবং তার স্বামী তথা জনৈক শিল্পী শোভন গাঙ্গুলী (Sovan)। সম্প্রতি সেখানকারই টুকরো টুকরো মুহূর্তগুলিকে তিনি ভাগ করে নিয়েছেন। যা দেখে এটাই স্পষ্ট রঙের সাগরে ডুব দিয়েছিলেন তারা।
বসন্ত উৎসব মানেই প্রথমে সবার মাথায় আসে শান্তিনিকেতনের কথা। কারণ, প্রত্যেক বছর এই স্থানে মহা আড়ম্বরের সাথে বসন্ত উৎসব পালিত হয়। শিমূল, পলাশের ভীড়ে হারিয়ে যান সকলে। কাছের মানুষদের সাথে উদযাপন করেন এই রঙের উৎসব। তাতেই সামিল হয়েছিলেন অভিনেত্রী এবং তার স্বামী।
যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যায় হরেক রকমের আবীর মেখেছেন তারা। আরো কয়েকজন বন্ধুরাও তাদের সাথে সেখানে ছিলেন। কখনো স্বামীর পাশে দাঁড়িয়ে মুহূর্তকে উপভোগ করছেন আবার কখনো দাঁড়িয়েছেন বাগানবিলাসের সামনে। সেই রাশি রাশি ফুলের সামনে আরো বেশি মোহময়ী হয়ে উঠেছিলেন অভিনেত্রী।
ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের দোল’। যা দেখা মাত্রই তাদের দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। প্রত্যেকেই কামনা করেছেন তাদের জীবন যেন রঙে রঙে ভরে ওঠে। উল্লেখ্য, বরাবর এই অভিনেত্রী প্রকৃতির সাথে মিশে যেতে পছন্দ করেন।
আর তার আদর্শ স্থান হলো শান্তিনিকেতন। যেখানে স্নিগ্ধতা ভরিয়ে তোলে সকলকে। যান্ত্রিক কোলাহল থেকে কিছুটা সময় একান্তে কাটানোর জন্য এই স্থানের জুড়ি মেলা ভার। বসন্ত উৎসব ছাড়াও এখানে প্রত্যেক বছর নানান মানুষেরা ভীড় জমান বিভিন্ন প্রান্ত থেকে। অন্যদিকে, কিছুদিন আগেই এই জুটি গিয়েছিলেন বেনারস।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.