Sohini: লাল বেনারসী, গয়না, সিঁদুরে সদ্যবিবাহিতা সোহিনী! আবারো বিয়ের পিঁড়িতে অভিনেত্রী? জানুন

Sohini: নিজের বিয়েতে ছিল না কোনো আড়ম্বর, না ছিল বেনারসী, না গয়না, না মুকুট! ভীষণ সাধারণভাবেই শিল্পী শোভন গাঙ্গুলীর সাথে বাকিটা জীবন কাটানোর অঙ্গীকার নিয়েছিলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। সই-সাবুদ করে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি। তবে সেই আশ মেটালেন একটি ফটোশ্যুটের মাধ্যমে।

প্রত্যেক মেয়ের এই বিশেষ দিনটি নিয়ে অনেক রকম স্বপ্ন থাকে। শাড়ি, গয়না সবকিছু মিলিয়ে সমস্ত পরিকল্পনাই আগে থেকে করে রাখেন সকলে। যদিও তেমনটা দেখা যায়নি অভিনেত্রীর ক্ষেত্রে। হয়তো সেই সাজের শূন্যতাই পূর্ণ করলেন তিনি। এদিন একটি ফটোশ্যুটের বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে লাল বেনারসী, গা ভর্তি গয়না, মাথায় মুকুট, সিঁথিতে সিঁদুর। ঠিক যেন সদ্যবিবাহিতা রমণী। এই সাজে তাকে অসাধারণ লাগছিল দেখতে। যেহেতু তিনি বিয়ের সময় এমন সাজে সেজে ওঠেননি তাই এই সাজের আক্ষেপ ছিল তার অনুরাগীদেরও।

ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘সবকিছু বদলে যাওয়ার আগের নিস্তব্ধতায়, সে চোখ বন্ধ করে আর নিজেকে দেখে। স্বপ্নে আবৃত, অনন্তের সাজে সজ্জিত, শুধু পোশাকে নয়, বরং হয়ে ওঠার মাঝেও এক নববধূ। প্রতিটি হৃদস্পন্দন যেন এক গণনা, প্রতিটি নিঃশ্বাস বয়ে আনে এক প্রতিশ্রুতি।’

‘সেই মুহূর্তটি এখনো আসেনি, কিন্তু তার অন্তরে, সে ইতিমধ্যেই সেখানে। নিজের পূর্ণ মহিমায় দাঁড়িয়ে, যেখানে ভালোবাসা আর নিয়তি এক হয়।’ পোস্ট করতেই তাকে ভালোবাসায় ভরিয়ে তোলেন অনুরাগীরা। এক কথায় তাকে অনন্যা লাগছিল দেখতে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক