Sohini: কিছু জামা, কিছু বন্ধু, কিছু অভ্যাস সারাজীবন থেকে যায়, তারা কখনোই বদলে যায় না! এমনটাই মনে করেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)৷ তাইতো বেশ কিছু ছবি পোস্ট করে তেমনটাই লিখেছেন তিনি। আমরা জানি সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় থাকেন তিনি।
যদিও কিছু নির্দিষ্ট পোস্ট করতে দেখা যায় তাকে। জীবনের বিশেষ ঘটনাগুলোকে সকলের সাথে ভাগ করে নিতে পছন্দ করেন এই অভিনেত্রী। সম্প্রতি প্রকৃতির মাঝে দাঁড়িয়ে প্রকৃতির রঙে সেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘কিছু গান কিছু জামা বন্ধু কিছু অভ্যাস থেকে যায়।’
পরনে সবুজ রঙের একটি শর্ট শার্ট এবং ডেনিম। তিনি এই ক্যাপশনের মাধ্যমে ঠিক কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট হয়নি, তবে মনে করা হচ্ছে তার এই জামার সাথে বেশ কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই সেদিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
তাকে এই পোশাক পরে ঠিক যেন কিশোরীর মতোন লাগছে। বয়স কমে গেছে অনেকটা। ছবিগুলো পোস্ট করতেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকের মুখে একটাই কথা সাধারণ অথচ কতটা স্নিগ্ধ লাগে তাকে দেখতে। এই বিষয়টি ভীষণই পছন্দ করেন অনুরাগীরা।
আসলে ওয়েস্টার্ন হোক ভারতীয় সব পোশাকেই সাবলীল এই অভিনেত্রী। যদিও শাড়িতেই থাকে সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে। ভক্তদের সেই আবদার মেনে মাঝেমধ্যেই শাড়িতে সামনে আসেন সোহিনী। এই যেমন তার স্বামী শোভন গাঙ্গুলীর গানের স্কুল ‘বৃক্ষ’তে সরস্বতী পুজো উপলক্ষ্যে শাড়িতে সেজে উঠেছিলেন তিনি।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.