Sohini:হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরই বাগদেবী মা সরস্বতীর আরাধনায় মেতে উঠবেন সকলে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। সেই প্রস্তুতির এক ঝলক সকলের সাথে ভাগ করে নিলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। প্রতিমা তৈরির কয়েকটি ছবি তিনি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
ছবিতে দেখা যাচ্ছে, মূর্তি গড়ার কাজ শুরু হয়েছে এবং তাতে জড়ানো রয়েছে একটি লাল শাড়ি। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বৃক্ষর বাগদেবী’। যদিও এখানে ‘বৃক্ষ’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়।
অনেকে মনে করছেন, হয়তো স্বামী শোভন গাঙ্গুলীকে উল্লেখ করতে চেয়েছেন তিনি। যেহেতু তাঁর স্বামী শোভন একজন সঙ্গীতশিল্পী, তাই তাঁদের জীবনে মা সরস্বতীর মাহাত্ম্য আলাদা। সম্ভবত তাঁদের বাড়ির পুজোর জন্যই এই মূর্তি তৈরি হচ্ছে।
পোস্ট করতেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এবং সকলেই প্রশংসা করেছেন। অনেকে আবার সোহিনীর ছবি তোলার দক্ষতার প্রশংসা করতেও ভোলেননি। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী বেশ সক্রিয়; মাঝেমধ্যেই তাঁকে নানাবিধ ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায়।
এই যেমন কিছুদিন আগেই লখনউ থেকে ঘুরে এলেন অভিনেত্রী, সেখান থেকেও পোস্ট করেছিলেন একাধিক ছবি। বিশেষ করে তাঁকে নান্দনিক ছবি পোস্ট করতে দেখা যায়, যেখানে কোনো আড়ম্বর বা জৌলুস থাকে না। অত্যন্ত সাধারণ অথচ সুন্দর সব ছবি তিনি ভক্তদের সাথে ভাগ করে নেন, যা বিশেষভাবে নজর কাড়ে সকলের।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.