Srabanti: আরো একবার আইটেম গানে ফিরলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)। এবার রাজ চক্রবর্তীর হাত ধরে। হয়তো অনেকেই জানেন রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয় ২’ সিরিজটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকমহলে। সম্প্রতি সেটির দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে।
অনিমেষ দত্তর চরিত্রে শাশ্বত চ্যাটার্জী রীতিমতো ঝড় তুলেছেন পর্দায়। সেখানেই এবার আইটেম গানে হাজির হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে গানের পোশাক পরে দেখা গিয়েছে।
শ্যুটিং সেট থেকে এই ছবিগুলি তোলা হয়েছে। পরনে রয়েছে ঝলমলে রঙের লেহেঙ্গা চোলি এবং গয়না। কখনো তিনি হাসিমুখে পোজ দিয়েছেন অন্যান্য কলাকুশলীদের সাথে, আবার কখনো ছবি তুলেছেন পরিচালক রাজ চক্রবর্তীর সাথে। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এসেছে কলকাতার রসগোল্লা।’
দীর্ঘদিন পর তার এই সাজ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। প্রত্যেকেই তাকে নানান প্রশংসাসূচক মন্তব্য ভরিয়ে তুলেছেন। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা ‘কোকাকোলা’ গানের পর তারা সকলেই অপেক্ষা করছিলেন নতুন একটি আইটেম গানে এই অভিনেত্রীকে দেখার জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো।
অন্যদিকে ‘আবার প্রলয় ২’ সিরিজে রয়েছেন টলিউডের একগুচ্ছ তারকারা। শাশ্বত চ্যাটার্জির পাশাপাশি সেখানে দেখা যাবে ওম সাহানি, রোহন ভট্টাচার্য, সৌরশেনী মৈত্র প্রমুখদের এবং সব থেকে বড় চমক হল সেখানে ক্যামিও হিসেবে দেখা যাবে সিরিজটির প্রযোজক শুভশ্রী গাঙ্গুলীকে। সবমিলিয়ে বলতে গেলে জমজমাট হয়ে উঠেছে এই সিরিজ।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.