Srabanti: ছেলে, বৌমা-সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সপ্তমীর পুজো কাটালেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti)! সম্প্রতি তারই এক ঝলক তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন এখন থেকেই বৌমার সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে তার।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা ‘দেবী চৌধুরানী।’ যা ইতিমধ্যেই শোরগোল ফেলেছে দর্শকমহলে। প্রত্যেকে বলছেন এই সিনেমাটি দুর্ধর্ষ হয়েছে। সপ্তমীর দিন সিনেমা হলে দেখা যায় ‘দেবী চৌধুরানী’ গোটা টিমকে। সেখানেই উপস্থিত ছিলেন শ্রাবন্তী। সাথে তার পরিবারের সদস্যরাও গিয়েছিলেন।
যে ছবিটি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যায় তার পাশে দাঁড়িয়ে রয়েছেন ছেলে অভিমন্যু চ্যাটার্জী, তার প্রেমিকা দামিনী ঘোষ এবং শ্রাবন্তীর পরিবারের অন্যান্য সদস্যরা। তবে মা-ছেলেকে দেখে তাদের সম্পর্ক বোঝার উপায় নেই, দু’জনকে দেখলে নাকি ভাইবোন মনে হয় সবসময়।
এমন মন্তব্য করতেও দেখা গিয়েছে অনেককে। আসলে খুব অল্প বয়সেই সন্তানের জন্ম দিয়েছিলেন শ্রাবন্তী। যার ফলে তাদের দেখে মা-ছেলে বলে মনে হয় না। এই বিষয়ে শ্রাবন্তী জানিয়েছিলেন তারা একসাথে বড়ো হচ্ছেন। অন্যদিকে শ্রাবন্তীর হবু পুত্রবধূ প্রফেশনাল মডেল। তার সাথেও নাকি বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে অভিনেত্রীর।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দর্শকদের প্রতিক্রিয়ার ভিডিও উঠে এসেছে। যেখানে বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা এই সিনেমাটি খুবই ভালো হয়েছে। বহুদিন পর টলিউডে একটি ভালো সিনেমা মুক্তি পেলো। এছাড়া সিনেমার অন্যান্য কলাকুশলী যেমন দর্শনা বণিক, প্রসেনজিৎ চ্যাটার্জী তাদেরও প্রশংসা করতে দেখা গিয়েছে।