বঙ্গ সম্মেলন মিটতেই নৈশ পার্টিতে উদ্দাম নাচতে দেখা গেলো সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখ তারকাদের। আসলে তারা যেখানেই যান না কেন নিজস্ব সময় উপভোগ করতে ভোলেন না কখনোই। তেমনটাই দেখা গেলো বঙ্গ সম্মেলনের ক্ষেত্রেও।
আমেরিকার শিকাগো শহরে চলতি বছরের বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তিন দিন ধরে চলা সেই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন টলিউডের একঝাঁক তারকারা। যে তালিকায় রয়েছেন কৌশিক গাঙ্গুলী, চূর্ণী গাঙ্গুলী, উজান গাঙ্গুলী, লহমা ভট্টাচার্য, মমতা শঙ্কর, অরিন্দম শীল প্রমুখ।
আরও পড়ুন,
*প্রেমের জল্পনার ধুনোচিতে ধূপ দিলেন পরিচালক! শ্রাবন্তীর জন্মদিনে বিশেষ বার্তা শুভ্রজিতের
তবে সেই সম্মেলন মিটতেই পার্টিতে মেতে উঠেছিলেন শ্রাবন্তীরা। সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে ঝলমলে আলোয় ঝলমলে পোশাক পরে নাচের তালে মেতে উঠেছেন তারা।
নাচের মাঝেই স্বস্তিকার গালে চুম্বন এঁকে দেন শ্রাবন্তী। সেলফি ক্যামেরাতেই সেই ভিডিওটি তৈরি করেছেন তিনি। যা পোস্ট করতে নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখার পর নানার মন্তব্য করে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ যেমন প্রশংসা করেছেন আবার কেউ কেউ সমালোচনা করতেও ছাড়েননি।
একাংশের মতে তারা বঙ্গ সম্মেলনে যোগ দিতে নয় বরং পার্টি করতেই নাকি সেখানে পৌঁছেছেন। যদিও সেসব বিষয় নিয়ে তোয়াক্কা করেননি তারা। উল্লেখযোগ্য, মাঝেমধ্যেই এরকম নানান ভিডিও পোস্ট করতে দেখা যায় শ্রাবন্তীকে। যেগুলি বেশ পছন্দ করেন তার অনুরাগীরা।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.