Sreemoyee: বন্ধুত্ব দিবসের দিন কাছের দু’জন বন্ধুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। এদিন সোশ্যাল মিডিয়ায় মোট দুটি ছবি পোস্ট করেছেন তিনি। যার একটিতে দেখা যাচ্ছে তিনি দাঁড়িয়ে রয়েছেন স্বামী কাঞ্চন মল্লিকের সাথে, আরেকটি ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
এর আগে বারবার এই অভিনেত্রী জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে তার বন্ধুর সংখ্যা খুবই কম। বেশিরভাগ সহকর্মী বলাই চলে। তবে বন্ধু হিসেবে তিনি পেয়েছেন এক তার স্বামী কাঞ্চন মল্লিককে আর অন্যজন হলেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বন্ধুত্ব দিবস উপলক্ষ্যে সেটাই আরো একবার জানালেন অভিনেত্রী।
স্বামীর সাথে যে ছবিটি পোস্ট করেছেন সেটি তার গর্ভাবস্থাকালীন। কালো রঙের পোশাকে সেজে উঠেছিলেন দু’জনেই। অন্যটিতে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন ঋতুপর্ণার সাথে। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমার চিরকালের সেরা বন্ধুদের বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা।’
পোস্ট করা মাত্র নানান মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তাদের এই বন্ধুত্ব যেন সারা জীবন স্থায়ী থাকে। অন্যদিকে কেউ কেউ আবার তাদের নিয়ে সমালোচনা করতেও ছাড়েননি। আসলে কাঞ্চন তৃতীয়বার বিয়ে করার পর থেকেই এক প্রকার হাসির পাত্র হয়ে উঠেছেন।
তারা দু’জন যে কোনো ছবি বা ভিডিও পোস্ট করলেই কটাক্ষের ঝড় বয়ে যায় সেখানে। যদিও সেসব নিয়ে কিছুই পাত্তা দেন না এই জুটি। অন্যদিকে ঋতুপর্ণার সাথে শ্রীময়ীর সম্পর্ক বলতে গেলে তারা বর্তমানে ভালো বন্ধু। এর আগে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সময় ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন শ্রীময়ী।

Sudeshna has been writing entertainment reports since 2021.