Sreemoyee: ‘অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট’ এর তরফ থেকে ২০২৬ সালের চড়ুইভাতিতে মেতে উঠলেন টেলি ইন্ডাস্ট্রির একগুচ্ছ তারকা। সম্প্রতি সেসব ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। আমরা সকলেই জানি নতুন বছর উপলক্ষ্যে অনেকেই চড়ুইভাতি, বনভোজন ইত্যাদি করে থাকেন।
ব্যতিক্রমী নন ইন্ডাস্ট্রির তারকারাও। বন্ধুদের সাথে হই হই করে বিশেষ একটি দিনকে আনন্দমুখর করে তুলেছিলেন তারা। যে তালিকায় ছিলেন গৌরব চ্যাটার্জি থেকে শুরু করে সোলাঙ্কি রায়, অঞ্জনা বসু, মিশমি-সহ প্রমুখ তারকারা। এক কথায় টেলি দুনিয়ার অনেক পরিচিত মুখ দেখা গিয়েছে এদিন।
শ্রীময়ী যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে যদিও কাঞ্চনকে দেখা যায়নি, মনে করা হচ্ছে তিনি এই চড়ুইভাতিতে উপস্থিত ছিলেন না। আসলে টেলি ইন্ডাস্ট্রির অনেককেই দেখা দিয়েছে। টলিউড ইন্ডাস্ট্রির বিশেষ কেউ সেখানে ছিলেন না। ছবিগুলি পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, ‘চড়ুইভাতি ২০২৬।’
এদিন তাকে ক্যাজুয়াল পোশাকে দেখা দিয়েছে। নীল ডেনিম ও ঢিলেঢালা টি-শার্ট। সবমিলিয়ে সকলের সাথে ভীষণ আনন্দ করেছেন তিনি। যা বোঝা গিয়েছে, ছবিগুলি দেখার পর। সেলফি দিয়ে ভরে দিয়েছেন সেই সোশ্যাল মিডিয়া পোস্ট। পোস্ট করার পর নানান রকম মন্তব্য করেছেন নেটিজেনরা। প্রত্যেকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম সক্রিয় থাকেন অভিনেত্রী। নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে সকলের সাথে ভাগ করে নিতে পছন্দ করেন তিনি। মেয়ে, স্বামী সবমিলিয়ে বেশ কাটাচ্ছেন তার জীবন। আর সেগুলি সকলের সাথে ভাগ করে নিতে ভোলেন না।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.