‘গৃহপ্রবেশ’এর তরফ থেকে দর্শকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন শুভশ্রী গাঙ্গুলী! সকলের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি। গত ১৩শে জুন মুক্তি পেয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত সিনেমা ‘গৃহপ্রবেশ’। ইতিমধ্যেই সেটি রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। এমনকি হাউসফুলও হয়েছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও উঠে এসেছে।
যেখানে শুভশ্রী বলছেন, ‘সকলকে অনেক ধন্যবাদ। সকলে আমাদের সিনেমা গৃহপ্রবেশকে এতো ভালোবাসা দিয়েছেন। হল ভরিয়ে তুলেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। ইন্দ্রদীপ দাশগুপ্তের স্বপ্নের প্রোজেক্টকে এতো বড়ো করে তুলছেন। এর থেকে বড়ো পাওনা আমার কাছে আর কিছু হতে পারে না।’
‘সবাই আমাদের এই সিনেমাকে আশীর্বাদ করুন। হলে গিয়ে সিনেমাটি দেখুন। যারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তারা পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবদের সিনেমাটি হলে গিয়ে দেখতে বলুন। আমি এবং আমার সিনেমার সকল সদস্যদের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।’
এই সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী, জিতু কমল, কৌশিক গাঙ্গুলী, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ প্রমুখ তারকারা। তবে সকলের অভিনয়কে ছাপিয়ে গিয়েছেন শুভশ্রী। যে কথা বারবার বলেছেন কৌশিক নিজেই। নীচের ১০০ শতাংশ উজাড় করে দিয়েছেন এই সিনেমার জন্য। যদি আমরা এই সিনেমা দেখি তাহলে সেখানে এক বনেদি বাড়ির অন্দরমহলের কাহিনীকে দেখানো হয়েছে।
সদ্য বিবাহিতা স্ত্রী তিতলিকে ফেলে চলে গিয়েছিল অপ্রতীম রায় ও শ্রীমতি রায়ের একমাত্র পুত্র। তবে তিতলি কিন্তু শ্বশুর-শাশুড়িকে ছেড়ে যায়নি, সেখানেই অপেক্ষায় দিন কাটাচ্ছিল। আর তার জীবনে ফের নতুন করে বসন্ত নিয়ে আসে মেঘ। সেখান থেকে তাদের জীবন কোনদিকে মোড় নেয় সেই কাহিনী বলবে ‘গৃহপ্রবেশ।’

Hello, I am SB. I have been working in blogging for more than five years.