‘বাংলা সিনেমা শুভশ্রীর কাঁধে চাপতে চলেছে!’ এমনটাই জানালেন বিশিষ্ট পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। সম্প্রতি ‘গৃহপ্রবেশ’ সিনেমা সংক্রান্ত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সমস্ত কলাকুশলীরা। সেখানেই দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে দেখা যায় এই পরিচালককে।
যেখানে তিনি বলেন, ‘শুভশ্রী এমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে খুব শীঘ্রই ওর কাঁধে বাংলা সিনেমা চাপতে চলেছে। ইতিমধ্যেই চেপে গেছে। ওকে খুব ঠান্ডা মাথায় দায়িত্ব সহকারে এগিয়ে যেতে হবে।’ যা শোনার পর শুভশ্রী হাত জোড় করে ধন্যবাদ জানান ওই পরিচালককে।
তবে শুধু ইন্দ্রদীপ দাশগুপ্তই নয় এর আগে আরেক পরিচালক কৌশিক গাঙ্গুলীর মুখেও একই কথা শোনা গিয়েছিল। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‘শুভশ্রী সকলের অজান্তে নিজেকে তৈরি করে ফেলেছে। নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য সে রোগা হতেও পারে আবার মোটা হতেও পারে।’
শুধু তাই নয় তিনি এই বলেন শুভশ্রী বর্তমানে পরিপূর্ণ, দুই সন্তানকে কোলে নিয়ে সে এগিয়ে চলেছে। বলেন শুভশ্রী ‘অনন্যা’। কোন সিনেমায় কতটা দিতে হবে, তা বেশ ভালোমতোই জানে সে। আসলে টলিউডের বিশিষ্ট পরিচালকেরা এখন শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ। তবে এই জায়গা কিন্তু নিজেই তৈরি করেছেন তিনি।
কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে তৈরি করেছেন। এখন তিনি জানেন কমার্শিয়াল সিনেমায় কতটা দিতে হবে, আর কতটা দিতে হবে ‘গৃহপ্রবেশ’এর মতোন সিনেমায়। তবে শুধুই কিন্তু কর্মক্ষেত্র নয় সংসার, সন্তানদেরও বেশ ভালোভাবে সামলাচ্ছেন। এক কথায় সত্যিই তিনি ‘অনন্যা’।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.