Subhasree: দুর্গাপুজো, লক্ষ্মীপুজো পার করে এবার মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়ে এলেন শুভশ্রী গাঙ্গুলী! সপরিবারে সেখানে গিয়েছিলেন তারা। সেই সমস্ত ছবি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সময় যতই যাচ্ছে ততই যেন আরো বেশি করে ঈশ্বরের প্রতি ভক্তি বাড়ছে এই দম্পতির।
যার ঝলক আমরা দেখতে পাই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যে কোনো পুজো হোক বা কোনো মন্দিরে যাওয়ার দৃশ্য সবকিছুই তারা ভাগ করে নেন সকলের সাথে। এই যেমন পুজোর কয়েকটা দিন ভরপুর আনন্দ করেছেন সপরিবারে। তারপরই হয়েছে লক্ষ্মীপুজো। সেসব করে এবার মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন তারা।
এদিন ভীষণই সাধারণ সাজে দেখা যায় তাদেরকে। শুভশ্রীর পরনে ছিল লাল-সাদা রঙের শাড়ি। কোনোরকম মেকআপ ছাড়াই সাধারণ গৃহিণীর সাজে সেখানে গিয়েছিলেন পুজো দিতে। অন্যদিকে রাজ পরেছিলেন সাদা পাঞ্জাবী-পাজামা এবং ইউভানের পরনে ছিল সাদা ধুতি-পাঞ্জাবী।
আরও পড়ুন,
উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তদের পাশে টলিউড, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিলি করলেন ত্রাণ সামগ্রী
এক কথায় বলতে গেলে আদর্শ বাঙালী সাজে তারা সেখানে পৌঁছেছিলেন। মহাদেবের মাথায় জল ঢেলে আশীর্বাদ প্রার্থনা করেছেন তারা। মন্দিরের সামনে দাঁড়িয়ে একাধিক ছবিও তুলেছেন। পুজোর পরে কপালে ‘মহাকাল’ লিখতেও দেখা গিয়েছে সকলকে। তাদের এই ছবিগুলি ভীষণই পছন্দ করেছেন ভক্তরা।
তাইতো সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। অন্যদিকে মন্দিরে যাওয়ার পথে খুনসুটিতে মেতে উঠেছিল ইউভান ও ইয়ালিনী। সেই ভিডিও ভাগ করে নিয়েছিলেন দম্পতি। উল্লেখ্য, যদি আমরা তাদের কেরিয়ার দেখি তাহলে খুব শীঘ্রই আসতে চলেছে রাজ চক্রবর্তীর নতুন প্রোজেক্ট ‘হোক কলরব’। আর শুভশ্রীকে দেখা যাবে ‘অনুসন্ধান’ নামক সিরিজে।
আরও পড়ুন,
“১০ হাজার বার ‘রাধা’ নাম জপ …”! এলবিশ ও পারসকে কোন পরামর্শ দিলেন অসুস্থ প্রেমানন্দ মহারাজ?

Hello, I am SB. I have been working in blogging for more than five years.