Subhasree: পুজো শেষ হতে না হতে রীতিমতো চাঁদের হাট অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর বাড়িতে! সম্প্রতি সেই ছবি ভাগ করে নিয়েছেন তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। পুজো মানেই কয়েকটা দিন হই-হই করে কাটানো। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন নিয়ে আনন্দ ও উন্মাদনা। দেখতে দেখতে পুজো শেষও হয়ে গেল।
এবার ফের কাজে ফেরার পালা। তবে তার আগেই আরো একবার বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠলেন শুভশ্রী। বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে টলিউডের একঝাঁক তারকাদের দেখা গিয়েছে। যে তালিকায় রয়েছেন জনপ্রিয় পরিচালক, প্রযোজক থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা।
যীশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চ্যাটার্জী, পরমব্রত চ্যাটার্জী, শাশ্বত চ্যাটার্জী থেকে শুরু করে কোয়েল মল্লিক তার স্বামী নিসপাল সিং, পিয়া চক্রবর্তী, রাজ চক্রবর্তী প্রমুখরা সেখানে উপস্থিত ছিলেন। ছবিগুলো পোস্ট করে শুভশ্রী লিখেছেন, ‘একটি সুন্দর সন্ধ্যা।’
আসলেও তাই, বন্ধুরা সকলে উপস্থিত থাকলে প্রত্যেকটা মুহূর্তই আমাদের কাছে সুন্দর হয়ে ওঠে। সেরকমটাই হয়েছে তাদের ক্ষেত্রে। যেখানে অন্যান্য তারকাদের মাঝে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় সেখানে একই কর্মক্ষেত্রে হলেও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক সুগভীর। যে বিষয়টি বেশ পছন্দ করেছেন নেটিজেনরা।
তাইতো ছবিগুলো দেখার পর প্রশংসায় ভরিয়ে তুলেছেন সকলে। উল্লেখযোগ্য, প্রত্যেকে নিজনিজ ভাবে দুর্গাপূজা উদযাপন করেছেন। কোয়েল মল্লিকের যেহেতু বাড়িতে পুজো হয় তাই তার ক্ষেত্রে একটু অন্যরকম ছিল অন্যান্যদের থেকে। এছাড়া প্রসেনজিৎ ব্যস্ত ছিলেন সিনেমার প্রচার নিয়ে। সবমিলিয়ে বেশ ভালোই কাটলো তাদের শারদীয়া উৎসব।

Sudeshna has been writing entertainment reports since 2021.