সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে উত্তরসূরি সূর্য কান্ত’র নাম সুপারিশ করলেন প্রধান বিচারপতি বিআর গাভাই, কে তিনি? জানুন

দেশের আগামী প্রধান বিচারপতি হতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। আগামী মাসের শেষের দিকে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে বসতে চলেছেন তিনি। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি। এদিন সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই সূর্য কান্তকে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করার সুপারিশ পাঠিয়েছেন কেন্দ্রের কাছে। আগামী ২৩শে নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন বিআর গাভাই।

এরপর ওই পদে বসতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। আগামী প্রধান বিচারপতি হিসেবে যাতে সূর্য কান্তকে নিয়োগ করা হয় তার উল্লেখ অনেক আগেই করেছিলেন বর্তমান প্রধান বিচারপতি। এবার সুপারিশ পাঠালেন তিনি। আগামী ২৩শে নভেম্বর বিআর গাভাই-এর অবসরের পরের দিন অর্থাৎ আগামী ২৪শে নভেম্বর থেকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ওই পদে বসবেন সূর্য কান্ত। সব ঠিক থাকলে আগামী ১ বছর ২ মাস তিনি ওই পদে আসীন থাকবেন।

হরিয়ানায় হিসার জেলায় জন্ম পরবর্তী প্রধান বিচারপতি সূর্য কান্ত’র। তার পেশাগত জীবনে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। গ্রামের স্কুলে তাকে মাটিতে বসে পড়াশোনা করতে হতো। এরপর ধীরে ধীরে তিনি পড়াশোনায় সাফল্য আনেন। হরিয়ানার একটি আইনি কলেজে পড়াশোনা করার পর জেলা আদালতে পেশাগত জীবন শুরু করেন তিনি। এরপর পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টের পর অবশেষে সুপ্রিম কোর্টে বিচারপতির পদে আসীন হন।

Picsart 25 10 27 13 57 32 301

প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের মাসখানেক আগে থেকেই পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের তোরজোর শুরু হয়। তাই আইনমন্ত্রকের তরফে বিআর গাভাই-এর কাছে পরবর্তী উত্তরসূরীর নাম জানতে চাওয়া হয়। এবার সেই চিঠির উত্তরে বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই তার অবসর গ্রহণের আগেই পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করেছেন।

#supremecourtcji #brgavai #suryakanta

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক