Swastika: বিলাসবহুল জীবন ছেড়ে এবার সাধারণ জীবনযাপনের দিকে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika)। তারই এক ঝলক ভাগ করে নিলেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সাধারণত নামিদামি গাড়িতে করেই তাদের ভ্রমণ করতে দেখা যায় শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্তে।
তবে এবার গাড়ি নয় বরং পায়ে হেঁটেই বাড়ি ফিরতে দেখা গেল তাকে। যদিও সেখানে তিনি যেন ভরপুর সুখ লাভ করেছেন। আসলে এই অভিনেত্রী বরাবর সাধারণভাবে বাঁচতে পছন্দ করেন। আমরা মাঝেমধ্যে তার ঝলক দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়। সেরকমই একটি ভিডিও তুলে ভাগ করে নিয়েছেন সম্প্রতি।
যেখানে দেখা যাচ্ছে সন্ধ্যের কলকাতায় পায়ে হেঁটে বাড়ি ফিরছেন তিনি। ফুরফুরে হাওয়ায় উড়ছে তার খোলা চুল। এই সন্ধ্যাটা যে তিনি ভরপুর উপভোগ করেছেন তা বোঝা গিয়েছে তার মুখের হাসি দেখেই। আর ক্যাপশনে লিখেছেন, ‘ক্ষণিকের বসন্ত কাল। একটু হেঁটে বাড়ি না ফিরলে হয়? দেশপ্রিয় পার্ক থেকে বাড়ি। আমি কোন রাস্তায় আছি বলুন দেখি? ফুরফুরে হাওয়াটাই বেস্ট।’
যা দেখার পর বিভিন্ন অনুরাগীরা এই জায়গার নাম উল্লেখ করেছেন। এছাড়া অনেকে জিজ্ঞেস করেছেন যে তাকে কেউ চিনতে পেরেছেন কিনা? যদিও সেখানে কোনো রকম উত্তর দিতে দেখা যায়নি অভিনেত্রীকে। পাশাপাশি তার এই সহজ-সরল জীবনযাপন দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে।
চিরাচরিত প্রথা থেকে সরে গিয়ে বরাবর নিজের মতোন বাঁচতে পছন্দ করেন স্বস্তিকা। যেখানে থাকে না কোনো আড়ম্বর, না কোনো চাকচিক্য। ভীষণ সাধারণভাবেই জীবন কাটাতে পছন্দ করেন তিনি। যেটুকু প্রয়োজন তা বাদ দিলে কোনোরকম বাড়বাড়ন্ত পছন্দ নয় তার।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.