ভালোবেসে পরলে সব পোশাকই সুন্দর! তেমনটাই জানালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সময় যতই যাচ্ছে তিনি যেন আরো সুন্দরী হয়ে উঠছেন। অন্তত এমনই ধারণা রাখেন তার অনুরাগীরা। আর তাদের কখনো নিরাশ করেন না এই অভিনেত্রী।
নিজের আদুরে একান্ত সময় কাটানো থেকে শুরু করে যে কোনো ফটোশ্যুট সবই তিনি তুলে ধরেন সকলের সামনে। সেরকমই একটি ফটোশ্যুটের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে শাড়িতে অপরূপা সুন্দরী হয়ে উঠেছেন তিনি।
আসলে যতই ওয়েস্টার্ন পোশাক পরুন না কেন তাকে সব থেকে বেশি আকর্ষণীয় লাগে শাড়িতে। তাইতো নিত্যদিন তাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। তার পোস্ট করা ছবিগুলিতে দেখা যাচ্ছে জনপ্রিয় একটি সংস্থার শাড়িতে সেজে উঠেছেন।
ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘ভালোবেসে পরলেই সুন্দর।’ অর্থাৎ আপনি যে কোনো পোশাক পরুন না কেন যদি তাতে ভালোবাসার ছোঁয়া থাকে তা আপনাকে সবথেকে বেশি সুন্দরী করে তোলে। তেমন বার্তাই দিয়েছেন সকলের উদ্দেশ্যে। একইসাথে সেখানে উল্লেখ করেছেন শাড়ির সংস্থা এবং চিত্রগ্রাহকের নামও।
এই ছবিগুলি দুর্গাপুরে তোলা। নিজের একটি সিনেমার প্রচারে দুর্গাপুরে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। সেখানে বেশ কিছুদিন ছিলেনও। আর সবুজে ঘেরা পরিবেশে শাড়ি পরার লোভ ছাড়তে পারেননি তিনি। যে ছবি পোস্ট করলেন সম্প্রতি। দেখামাত্রই তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা তারা যেন অভিনেত্রীর থেকে চোখ সরাতে পারছেন না।

Sudeshna has been writing entertainment reports since 2021.