Health: কনুইয়ের ব্যথায় জেরবার? টেনিস এলবো কেন হয়, কীভাবে মিলবে সম্পূর্ণ আরাম—জানালেন বিশেষজ্ঞ

অনেকেই মনে করেন ‘টেনিস এলবো’ শুধুমাত্র টেনিস খেলোয়াড়দেরই হয়ে থাকে। কিন্তু বাস্তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। বর্তমান সময়ে সাধারণ মানুষের মধ্যেই টেনিস এলবোর সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। দৈনন্দিন জীবনে হাতের অতিরিক্ত ও একঘেয়ে ব্যবহারের ফলেই এই রোগ ধীরে ধীরে বাসা বাঁধে। কনুইয়ের বাইরের দিকে তীব্র যন্ত্রণা, হাত দুর্বল হয়ে যাওয়া—এই সবই টেনিস এলবোর পরিচিত লক্ষণ।

এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ দীপ চক্রবর্তী। তাঁর মতে, কনুই থেকে কবজি পর্যন্ত যে পেশি ও টেনডন বিস্তৃত, সেগুলির উপর অতিরিক্ত চাপ পড়লে বা বারবার একই ধরনের কাজ করলে কণ্ডরায় ক্ষত সৃষ্টি হয়। এই ক্ষত থেকেই জন্ম নেয় টেনিস এলবো।

টেনিস এলবো কেন হয়?
ডাঃ দীপ চক্রবর্তীর ব্যাখ্যা অনুযায়ী, বারবার ভারী কিছু তোলা, মোচড়ানো, দীর্ঘক্ষণ টাইপ করা, স্ক্রু ঘোরানো বা ঝাড়ু দেওয়ার মতো কাজ টেনিস এলবোর ঝুঁকি বাড়ায়। শুধু খেলোয়াড় নয়—গৃহিণী, রাজমিস্ত্রি, প্লাম্বার, কারিগর কিংবা আইটি সেক্টরে কর্মরত ব্যক্তিদের মধ্যেও এই রোগের প্রকোপ বেশি। মূলত হাতের পেশির অতিরিক্ত ব্যবহারই এই সমস্যার প্রধান কারণ।

আরও পড়ুন
Health Insurance Tips: স্বাস্থ্য বীমা নেওয়ার পর ধরা পড়েছে নতুন রোগ? কী করবেন?

টেনিস এলবোর প্রধান লক্ষণ
এই রোগের শুরুতে অনেকেই বিষয়টিকে সাধারণ ব্যথা ভেবে অবহেলা করেন। কিন্তু ধীরে ধীরে ব্যথা তীব্র আকার ধারণ করে। লক্ষণগুলির মধ্যে রয়েছে—

কনুইয়ের বাইরের হাড়ে তীব্র বা জ্বালাপোড়া ব্যথা
হাতের মুঠো শক্ত করতে বা কোনও জিনিস ধরতে কষ্ট হওয়া
চায়ের কাপ তোলা বা দরজার হাতল ঘোরানোর সময় ব্যথা বেড়ে যাওয়া
হাতের শক্তি কমে যাওয়া
কখনও কখনও কবজি পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়া

আরও পড়ুন
Women Health: পিরিয়ড চলাকালীন টক খাওয়া কী আদৌ ঠিক? বড় ভুল করার আগে আজই জানুন

চিকিৎসা ও প্রতিকার
বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে টেনিস এলবো পুরোপুরি সেরে ওঠে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল বিশ্রাম। যন্ত্রণাদায়ক হাত দিয়ে কাজ কিছুদিন বন্ধ রাখা জরুরি। দিনে ৩ থেকে ৪ বার ব্যথার জায়গায় বরফ সেঁক দিলে প্রদাহ ও ব্যথা অনেকটাই কমে।

এর পাশাপাশি ফিজিওথেরাপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট কিছু ব্যায়াম পেশি ও টেনডনকে শক্তিশালী করে এবং দ্রুত আরোগ্য লাভে সাহায্য করে। অনেক ক্ষেত্রে টেনিস এলবো ব্যান্ড বা ব্রেস ব্যবহার করলে কণ্ডরার উপর চাপ কম পড়ে এবং ব্যথা নিয়ন্ত্রণে থাকে।

অত্যধিক যন্ত্রণার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ওষুধ বা প্রয়োজনে ইনজেকশন দেওয়া হয়। তবে নিজের ইচ্ছেমতো ওষুধ খাওয়া একেবারেই ঠিক নয়।

কীভাবে প্রতিরোধ করবেন?
নিয়মিত হালকা শরীরচর্চা, কাজের মাঝে বিরতি নেওয়া এবং হাতের উপর অতিরিক্ত চাপ না দেওয়াই টেনিস এলবো প্রতিরোধের সবচেয়ে ভালো উপায়। সঠিক ভঙ্গিতে কাজ করা এবং সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হলে এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক