জিপলাইন থেকে সেলফি তুলেছিলেন এক পর্যটক। নিজের অজান্তে ভয়ংকর নারকীয় ঘটনার ভিডিয়ো তুলে ফেলেছেন তিনি। প্রকাশ্যে যে ভিডিও এসেছে দেখলে রীতিমতো শিউড়ে উঠতে হয়। জিপলাইন থেকে সেলফি তোলার সময় তাতে ধরা পড়েছে সেই নৃশংস হত্যাকাণ্ড।
চারিদিকে পাহাড় ও সবুজ ‘মিনি সুইজ়ারল্যান্ড’। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকাতেই জঙ্গি হামলা। গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন ২৬ পর্যটক। প্রকাশ্যে আসা নয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, বৈসরনে জিপলাইন রাইডে চড়ছেন এক জন পর্যটক। গোটা জিপলাইনের রাইডেই তিনি সেলফি স্টিকে ক্যামেরা ধরে রেখেছেন। আর সেই ক্যামেরায় তাঁর অজান্তেই উঠে এসেছে জঙ্গিদের নারকীয় হত্যালীলা।
বৈসরনে জিপলাইন রাইডে চড়তে চড়তেই সেলফি নিচ্ছিলেন ওই পর্যটক। নীচে তখন গুলির শব্দ! আতঙ্কে পর্যটকেরা দৌড়দৌড়ি করছেন। এমনকী, অনেককে গুলি খেয়ে লুটিয়ে পড়তে দেখা যাচ্ছে প্রকাশ্যে আসা নয়া ভিডিয়োতে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.