গতবছর ৩০শে নভেম্বর কোল আলো করে কন্যা সন্তান জন্ম নেয় টলিউডের জনপ্রিয় দম্পতি শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তীর ঘরে। এরপর বহুদিন সোশ্যাল মিডিয়ায় মেয়ের কোনও ছবি বা ভিডিও প্রকাশ না করলেও কিছুদিন আগে মেয়ের ছবি প্রকাশ্যে আনেন শুভশ্রী। সেই ছবিতে তাদের মেয়েকে দেখতে যেনো তাদের প্রথম সন্তান যুভানের মতই।
শুভশ্রী ও রাজ তাদের কন্যা সন্তানের নাম রেখেছেন ইয়ালিনি। এখনও এক বছর হয়নি ইয়ালিনির। কিন্তু এই বয়সেই আধো আধো গলায় কথা বলছে সে। শুভশ্রী তাকে যতবার ‘মাম্মা’ বলা শেখাচ্ছেন, ইয়ালিনি ততবার বলছে ‘পাপ্পা’। তারকা দম্পতি নিজেদের ব্যস্ততার মধ্যেও ফাঁকা সময় বের করে সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর সেই মূহুর্ত সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন শুভশ্রী।
রবিবার সকালে শুভশ্রী তার ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে ইয়ালিনির সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে। সে গান করতে পারে কিনা, নাচ করতে পারে কিনা তা জিগ্যেস করছেন মা শুভশ্রী। যদিও এসব কথার জবাব দেয়নি ছোট্ট ইয়ালিনি।
বরং ছোটো দু’টি চোখ দিয়ে গোলগোল করে তাকিয়ে সবকিছু পরখ করে চলেছে সে। এদিকে শুভশ্রী যখনই তাকে ‘মাম্মা’ বলা শেখাচ্ছেন, ইয়ালিনি তখন বলছে ‘পাপ্পা’। মা ও মেয়ের এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
আর ইয়ালিনিকে দেখার পর ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। রবিবার সকালে খুনসুটির এই ভিডিও অনেকেই উপভোগ করেছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায় কমেন্টে লিখেছেন, “সোনা মা”। এর পাশাপাশি অনেকেই ভালোবাসা জড়ানো মন্তব্য করেছেন। ছেলে ও একরত্তি মেয়েকে নিয়ে দিব্যি দিন কেটে যাচ্ছে শুভশ্রীর।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.