Trina: ভ্যালেন্টাইন্স ডে’র লুক নিয়ে বিভ্রান্তিতে পড়ে গিয়েছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করে তেমনটাই জানালেন তিনি। সকলেই জানেন সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় থাকেন এই অভিনেত্রী।
বিভিন্ন ফটোশ্যুট থেকে শুরু করে ইভেন্টে যাওয়ার নানান মুহূর্তকে তিনি ভাগ করে নেন সকলের সাথে। সেরকমই একটি ফটোশ্যুটের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আর তার ক্যাপশনটি লিখেছেন মজাদার। যেহেতু ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয়েছে, তাই এই নিয়ে প্রেমিক যুগলদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
পিছিয়ে নেই অভিনেত্রী, তিনিও মজে গিয়েছেন সেই বিশেষ সপ্তাহে। যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে লাল রঙের একটি শর্ট ড্রেস পরে রয়েছেন তিনি। বেশ অন্য রকমের ছিল সে পোশাক। এই পোশাক পরে একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে তাকে। আর ক্যাপশনে লিখেছেন, ”এটা কি ভ্যালেন্টাইনের লুক নাকি ‘আমাকে ডেজার্ট কিনে দাও’ লুক?”
পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যতে ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকেই বলছেন তাকে যেন আইসক্রিমের মতোন লাগছে দেখতে। আসলে পোশাকটি ছিল বেশ আকর্ষণীয়। এছাড়া অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে তাদের। উল্লেখযোগ্য স্বামী নীল ভট্টাচার্যের সাথে একসময় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল তার।
সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছিলেন তারা। যা দেখার পর অনুরাগীরা ভাবছিলেন হয়তো বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন এই জুটি। যদিও কিছু সময় পর দেখা যায় তার একসঙ্গে দিব্যি সুখে রয়েছেন।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.