উদয়ের গাড়িতে পড়ল কার্তিক ঠাকুর! সন্তান আসার ইঙ্গিত, কী বললেন স্ত্রী অনামিকা?

টেলিপাড়ার জনপ্রিয় দম্পতি উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তীকে নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। আচমকাই অভিনেতা উদয়ের গাড়িতে দেখা মিলল কার্তিক ঠাকুরের! কে বা কারা এমন কাণ্ড ঘটালেন? আর বাড়িতে কার্তিক ঠাকুরকে দেখে কী প্রতিক্রিয়া হল অভিনেতা ও তাঁর স্ত্রী অনামিকার? সেই ঘটনাই এবার মজার ছলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

২০২৩ সালের ২৮ জুন আইনি বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেছিলেন উদয় ও অনামিকা। বিয়ের পর বেশ কয়েক বছর কেটে গেলেও দু’জনেই নিজেদের অভিনয়জগৎ নিয়ে ভীষণ ব্যস্ত। বর্তমানে একদিকে উদয় প্রতাপ সিং ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করছেন। অন্যদিকে, বেশ কয়েক মাসের বিরতির পর ‘গঙ্গা’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন অনামিকা। কাজের ব্যস্ততার মাঝেই তাঁদের জীবনে ঘটে গেল এক মজার ঘটনা।

ধারাবাহিক ‘পরিণীতা’-র সেটে সহকর্মীদের সঙ্গে মজা করতে বরাবরই ভালোবাসেন উদয়। অন্যদের সঙ্গে প্র্যাঙ্ক করার সুযোগও ছাড়েন না তিনি। কিন্তু এবার সেই মজার শিকার হলেন অভিনেতা নিজেই। জানা গিয়েছে, উদয়ের অজান্তেই তাঁর গাড়ির মধ্যে কার্তিক ঠাকুরের মূর্তি রেখে দেন ধারাবাহিকের সহকর্মীরা। শুটিং শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরার সময় বিষয়টি বুঝতেই পারেননি অভিনেতা। পরে গাড়িতে কার্তিক ঠাকুরকে দেখে রীতিমতো অবাক হয়ে যান তিনি। শুধু উদয় নন, এই ঘটনায় চমকে যান তাঁর স্ত্রী অনামিকাও।

সোমবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে গোটা ঘটনার কথা জানান অনামিকা। স্বামীর সঙ্গে ঘটে যাওয়া এই মজার কাণ্ডের কথা বলতে গিয়ে হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী। তাঁর কথায়, যিনি সবসময় অন্যদের সঙ্গে প্র্যাঙ্ক করে থাকেন, এবার ‘পরিণীতা’ টিমের সদস্যরা তাঁর সঙ্গেই জীবনের অন্যতম বড় প্র্যাঙ্ক করে দিয়েছেন। আর সেই ঘটনার জেরে বিপাকে পড়েছেন অনামিকাও।

কার্তিক ঠাকুরকে বাড়িতে নিয়ে আসার ঘটনায় স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, তা হলে কি এবার তাঁদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে? তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন অভিনেত্রী। আপাতত সন্তান জন্মানোর কোনও পরিকল্পনার কথা জানাননি তিনি। বরং কার্তিক পুজোর নিয়ম মেনে আয়োজন করা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন।

ভিডিওতে অনামিকা জানান, এত রাতে পুরোহিতের ব্যবস্থা করা সম্ভব হয়নি। তাই পরের দিন সকালে পুজোর আয়োজন করবেন তাঁরা। প্রচলিত নিয়ম অনুযায়ী, আগামী তিন বছর এই পুজো করতে হবে বলেও জানান অভিনেত্রী। তাঁর কথায়, “এত রাতে পুরোহিত জোগাড় করতে পারিনি, তাই কাল পুজো হবে। প্রথা অনুযায়ী আগামী তিন বছর এই পুজো করতেই হবে। ভাগ্যিস কাল আমার লেট কল টাইম রয়েছে, তাই এ যাত্রায় বেঁচে গিয়েছি। মঙ্গলবার সকালে উঠে সব জোগাড় করব, বাড়িতে ধুমধাম করে পুজো হবে।”

20261117 154413
সৃজলাকে বাঁচাতে জিতুর কাণ্ডে ক্ষুব্ধ দুর্নিবার! ক্যামেরার সামনেই দিলেন ‘হুমদো খাসি’ তকমা

শুটিংয়ের ব্যস্ততার মধ্যে হঠাৎ এমন পুজোর আয়োজন সামলানো নিয়ে কিছুটা চিন্তায় পড়লেও গোটা ঘটনাটি বেশ উপভোগ করছেন অনামিকা। সব মিলিয়ে, উদয়ের গাড়িতে কার্তিক ঠাকুরের আগমনকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মিষ্টি খুনসুটি এখন নেটপাড়ায় বেশ আলোচনার বিষয়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক