জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র গ্রহকে ধন, বিলাস, প্রেম, আকর্ষণ ও ভোগ-বৈভবের প্রধান কারক হিসেবে ধরা হয়। অন্যদিকে রাহু হঠাৎ পরিবর্তন, অপ্রত্যাশিত লাভ ও ভিন্নধর্মী সাফল্যের প্রতীক। এই দুই শক্তিশালী গ্রহ যখন একত্রিত হয়, তখন সাধারণত জীবনে বড় আর্থিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়।
২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি শুক্র কুম্ভ রাশিতে গোচর করতে চলেছে। এই রাশিতে আগে থেকেই অবস্থান করছে রাহু। ফলে তৈরি হচ্ছে শক্তিশালী শুক্র–রাহু যুতি, যা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। জ্যোতিষীদের মতে, এই সময়কাল তিনটি রাশির জন্য তৈরি করবে অপার ধন যোগ। অর্থনৈতিক উন্নতি, নতুন আয়ের উৎস, বিনিয়োগে লাভ—সব মিলিয়ে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এই রাশিগুলির জন্য।
চলুন দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জীবনে আসছে এই আর্থিক সুখবর।
মেষ রাশি
শুক্র ও রাহুর সংযোগ মেষ রাশির জাতকদের জন্য বিশেষভাবে শুভ। এই সময় আর্থিক লাভের একাধিক সুযোগ তৈরি হবে। উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে এবং দীর্ঘদিনের আর্থিক জটিলতা অনেকটাই কেটে যাবে।
যদিও এই মুহূর্তে মেষ রাশির উপর শনির সাড়েসাতির প্রথম পর্ব চলছে, তবুও এই ধন যোগ সেই প্রভাব অনেকটাই সামলে দেবে। ব্যবসায়ীদের মুনাফা বাড়বে, নতুন চুক্তি বা ডিল থেকে লাভ হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রেও পদোন্নতি বা আয় বৃদ্ধির যোগ রয়েছে। পরিবারের সমর্থন মিলবে এবং আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জীবনে এই যুতি আনতে চলেছে বড় পরিবর্তন। অর্থনৈতিক দিক থেকে সময়টি অত্যন্ত অনুকূল। প্রপার্টি কেনার যোগ রয়েছে, পাশাপাশি শেয়ার বাজার বা বিনিয়োগ থেকেও লাভ হতে পারে।
যাঁরা দীর্ঘদিন ধরে নিজের স্টার্টআপ বা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সময়টি আদর্শ। চাকরি ও ব্যবসা—দু’ক্ষেত্রেই অগ্রগতি চোখে পড়বে। পুরনো কোনও দেনা-পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। বহুদিনের পরিকল্পনা সফল হওয়ায় মানসিক শান্তি ও আত্মতৃপ্তি বাড়বে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জন্য এই শুক্র–রাহু যুতি সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে, কারণ যুতি ঘটছে এই রাশিতেই। ফলে হঠাৎ আর্থিক লাভ, নতুন আয়ের উৎস ও পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার যোগ প্রবল।
পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত কোনও সুখবর আসতে পারে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ তৈরি হবে। এই সময় নতুন গাড়ি বা বাড়ি কেনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নত হবে এবং ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস বাড়বে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। সংবাদ ভবন -এর তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.