জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা হিসেবে মনে করা হয়। সূর্য পিতা, সম্মান, সাফল্য ও কর্মজীবনের কারক। অন্যদিকে চন্দ্রকে ধরা হয় মন, মানসিক শান্তি এবং মাতৃকারকের প্রতীক হিসেবে। জ্যোতিষ মতে, এই সূর্য ও চন্দ্রের বিশেষ অবস্থানেই তৈরি হতে চলেছে ব্যাতিপাত যোগ।
জ্যোতিষীয় গণনা অনুযায়ী, আগামী ৩১ অগাস্ট ২০২৬, সোমবার সকাল ৬টা ২২ মিনিটে সূর্য ও চন্দ্রের প্রভাবে ব্যাতিপাত যোগ তৈরি হবে। এই যোগ কয়েক ঘণ্টা সক্রিয় থাকবে। জ্যোতিষ মতে, এই সময়টি কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ শুভ হতে পারে। অর্থলাভের পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি এবং মানসিক শান্তিরও সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি

ব্যাতিপাত যোগ বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অনুকূল সময় নিয়ে আসতে পারে। দীর্ঘদিনের কোনও ঝামেলা থেকে মুক্তি মিলতে পারে। ভাগ্যের সহায়তায় কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হবে। আয়ও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে। পাশাপাশি পরিবারে চলতে থাকা অশান্তি বা ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কের উন্নতি হতে পারে। সব মিলিয়ে মানসিক শান্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন,
মহালয়া পর্যন্ত ৪ রাশির উপর শনিদেবের কৃপা, খুলতে পারে উন্নতির দরজা
সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্যও ব্যাতিপাত যোগ শুভ ফল দিতে পারে। জ্যোতিষ মতে, এই সময়ে গোপন শত্রু বা বিরোধীদের প্রভাব কমে যেতে পারে। ফলে মানসিক চাপ অনেকটাই কমবে এবং নিজের কাজে মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন। আর্থিক দিক থেকেও সময়টি ভালো কাটতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘদিনের অর্থসংক্রান্ত সমস্যা কিছুটা মিটে যেতে পারে। তাই অযথা দুশ্চিন্তা না করে নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়াই ভালো।
বৃশ্চিক রাশি

ব্যাতিপাত যোগ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতির পাশাপাশি পদোন্নতির সুযোগও তৈরি হতে পারে। এতদিনের পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রেও নতুন দরজা খুলতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কাজের চাপ বা মানসিক উদ্বেগ কমে গিয়ে মনে শান্তি ফিরতে পারে।
আরও পড়ুন,
Mangal Gochar 2026: ১৮ সেপ্টেম্বর নীচভঙ্গ রাজযোগ, লাভ ৩ রাশির
কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্যও ব্যাতিপাত যোগকে শুভ বলে মনে করা হচ্ছে। এই সময়ে মন শান্ত থাকবে, ফলে গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে। ব্যবসায় চলতে থাকা সমস্যা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে। ফলে কর্মক্ষেত্র ও আর্থিক দিক—দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে জ্যোতিষমতে মনে করা হচ্ছে।
তবে মনে রাখা প্রয়োজন, জ্যোতিষশাস্ত্রের এই ধরনের রাশিফল ও ভবিষ্যৎবাণী বিশ্বাসনির্ভর। এর কোনও বৈজ্ঞানিক নিশ্চয়তা নেই।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.