শুটিং চলাকালীন মৃত্যু, রজনীকান্তের ছবির সেটে ভয়াবহ দুর্ঘটনা!

দক্ষিণী সুপারস্টার Rajinikanth-এর আসন্ন ছবি Jailer 2-এর শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কর্মী। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের পনাইয়ুর এলাকায়, যেখানে ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিংয়ের প্রস্তুতি চলছিল। এই দুর্ঘটনার পর থেকেই সিনেমার সেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, মৃত কর্মীর নাম কার্তিকেয়ন। বয়স মাত্র ২৮ বছর। তিনি ছবির আর্ট ডিরেকশন বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন এবং শুটিংয়ের জন্য একটি বাড়ির সেট তৈরির কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সহকর্মীরা দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, শুটিং সেটে বৈদ্যুতিক নিরাপত্তার কোনও ত্রুটি ছিল কি না, অথবা কাজের সময় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা মানা হয়েছিল কি না—সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও এফআইআর দায়ের হয়নি বলে জানা গিয়েছে।

Jailer 2
Jailer 2

এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের একাংশও প্রশ্ন তুলেছেন শুটিং সেটে কর্মীদের নিরাপত্তা নিয়ে। বড় বাজেটের ছবির ক্ষেত্রে প্রযুক্তিগত ও বৈদ্যুতিক ব্যবস্থাপনায় আরও কড়া নজরদারির প্রয়োজন রয়েছে বলেও মত প্রকাশ করেছেন অনেকে।

উল্লেখ্য, Nelson Dilipkumar পরিচালিত ‘জেলার ২’ হল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি Jailer-এর সিক্যুয়েল। প্রথম ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পর থেকেই দ্বিতীয় পর্ব নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে সাম্প্রতিক এই দুর্ঘটনার জেরে ছবির শুটিং কিংবা মুক্তির নির্ধারিত সূচিতে কোনও পরিবর্তন আসে কি না, তা নিয়ে এখন জল্পনা তৈরি হয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক