Yash-Nusrat: প্রিয় মানুষের জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে দিলেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত (Yash)। সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন একটি বিশেষ ভিডিও। সম্প্রতি ছিল অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat) জন্মদিন। আর প্রিয় মানুষের জন্মদিন তার কাছের মানুষদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা আরও একবার প্রমাণ করলেন যশ।
এদিন নুসরতের জীবনের টুকরো টুকরো মুহূর্তগুলো এক সুতোয় গেঁথে একটি ভিডিও তৈরি করেন অভিনেতা। সেখানে উঠে এসেছে নুসরতের মিষ্টি সব মুহূর্ত, কখনো তিনি পছন্দের খাবার খাচ্ছেন, আবার কখনো আনমনে বসে রয়েছেন। শুধু তাই নয়, ভিডিওতে দু’জনকে একসাথে আনন্দঘন সময় কাটাতেও দেখা গেছে।
ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে যশ লিখেছেন, ‘একসাথে পৃথিবীর বিরুদ্ধে লড়াই করা থেকে শুরু করে মাঝে মাঝে একে অপরের সাথে লড়াই করা এবং সবশেষে একই পক্ষ বেছে নেওয়া। হাসি, বিশৃঙ্খলা, বেড়ে ওঠা, সবই আমাদের এই যাত্রার অংশ। আমার প্রিয় ধ্রুবক এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাঘাতকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। মহাবিশ্ব তোমার সহায় হোক।’
যশের এই পোস্টের পর প্রিয় অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়েছেন অনুরাগীরা। সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। পাশাপাশি টলিউডের অন্যান্য তারকারাও নুসরতকে বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, এক সময় নুসরত ও যশকে বেশ কঠিন সময় পার করতে হয়েছিল। পৃথিবীর সমস্ত কটাক্ষ ও সমালোচনা উপেক্ষা করে তারা একে অপরের হাত ধরেছিলেন। বর্তমানে সমস্ত বিতর্ক পেছনে ফেলে এক সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন এই তারকা জুটি। এক কথায়, তাদের জীবন এখন আনন্দে পরিপূর্ণ।
#Yash #Nusrat

Hello, I am SB. I have been working in blogging for more than five years.