মহিলা ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে জুবিন স্মরণ! ‘মায়াবিনী রাতির বুকুত’ গেয়ে শ্রদ্ধার্ঘ্য শ্রেয়ার

মহিলা বিশ্বকাপের লিগ ম্যাচে সর্বকালীন রেকর্ড! প্ৰিয় জুবিনের টানেই এদিন উদ্বোধনী ম্যাচে ২২,৮৪৩ জন দর্শকহাজির ছিলেন। দুর্গাপুজোর আবহে মঙ্গলবার ১৪তম মহিলা বিশ্বকাপ ক্রিকেটের আসর বসে অসমের এসিএ বারসাপারা স্টেডিয়ামে। নবরাত্রি, দেশজুড়ে এখন উৎসবের মেজাজ। কিন্তু অসমবাসীর মন ভারাক্রান্ত। ভূমিপুত্র জুবিন গর্গকে অকালে মৃত্যু শোক এখনও ভুলতে পারেনি তারা। মন বিষন্ন হয়ে আছে।এদিন ম্যাচের মধ্যবর্তী অনুষ্ঠানে জুড়ে ছিলেন অসমের সাংস্কৃতিক আইকন গায়ক জুবিন গর্গ (Zubeen Garg)।

এদিন স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা খেলার মাঝামাঝি বিরতির সময়, বলিউডের ‘দেবী সরস্বতী’ গায়িকা শ্রেয়া ঘোষাল জুবিনকে উৎসর্গ করে ১৩ মিনিটের পারফরম্যান্সের মাধ্যমে ২৫ হাজার দর্শককে মুগ্ধ করেছেন। বিশ্বকাপের থিম সং, ‘ব্রিং ইট হোম’-এর পাশাপাশি বেশ কয়েকটি গান গাইলেন তিনি। যার মধ্যে অন্যতম গান ছিল প্রয়াত গায়কের জনপ্রিয় গান ‘মায়াবিনী রাতির বুকুত’। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন উদ্বোধনী অনুষ্ঠানটি নতুন করে ডিজাইন করেছিল দুর্গাপুজো উৎসবের আবহের পাশাপাশি শোকনিমজ্জিত অসমের ভাবনাকে সম্মান জানাতে । জুবিন গর্গ ফ্যান ক্লাবের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল পাঁচ হাজার টিকিট, বিতরণ করা হয়েছিল দশ হাজার প্রশংসাসূচক পাস

আরও পড়ুন,
Param-Piya: প্রথমবার ছেলেকে নিয়ে অষ্টমীর অঞ্জলি দিলেন পরম-পিয়া! একগুচ্ছ ছবি পোস্ট করে ছেলেবেলার স্মৃতি রোমন্থন অভিনেতার

আপনারা যারা এদিনের খেলা দেখেছেন তারা বিষয়টা বোধহয় জানেন, ব্যানার হাতে স্টেডিয়ামে হাজির হয়েছিল জুবিন গার্গের অনুরাগীরা, প্রয়াত গায়কের প্রতি শ্রদ্ধা জানাতে ‘জয় জুবিন দা! ধনীও শোনা গিয়েছে। জুবিনের আইকনিক গান ‘মায়াবিনী রাতির বুকুট’ শেষ হতেই স্টেডিয়াম জুড়ে প্রতিধ্বনিত হল ‘জুবিনদা অমর রহে’। এদিন জুবিনকে শ্রদ্ধার্ঘ্য জানান, অসমের আর এক ভূমিপুত্র পাপনও।

উল্লেখ্য, গত ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে অচমকা মৃত্যু হয় জুবিন গার্গের। মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে গায়কের পরিবার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, সিটের তদন্ত সন্তোষজনক না হলে এই মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন,
Sohini-Shovan: স্ত্রী সোহিনীর জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা শোভনের! কী লিখলেন তার রাজকন্যাকে নিয়ে? জেনে নিন

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক