সোমবার ভরসন্ধ্যায় দিল্লির ঐতিহাসিক লালকেল্লা চত্বরে পরপর তিনটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী। অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। আকস্মিক এই বিস্ফোরণ ঘিরে এলাকায় মুহূর্তে তৈরি হয় আতঙ্ক ও চাঞ্চল্য।

ঘটনার পরই পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে আলোচনা করেন। নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার চাঁদনি চক বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাজার সমিতির সভাপতি সঞ্জয় ভরদ্বাজ। তিনি জানান, তদন্ত সম্পূর্ণ না হওয়া এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাজার চালু করা হবে না।
PM Modi takes stock of situation in wake of Delhi blast, speaks with Home Minister
Read story @ANI | https://t.co/4nMByD5XRD#PM #explosion #delhi #redfort pic.twitter.com/LADXrJoSEM
— ANI Digital (@ani_digital) November 10, 2025
এদিকে, বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছে যায় একাধিক দমকল ইঞ্জিন, ফরেন্সিক বিশেষজ্ঞ দল, দিল্লি পুলিশ এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)–র সদস্যরা। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি, সংগ্রহ করা হচ্ছে সমস্ত প্রমাণ।
ঘটনার গুরুত্ব বিবেচনায় দেশের সব বড় শহরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট, স্মরণ করিয়ে দিচ্ছে ২৬/১১-এর দুঃসহ অধ্যায়। বিশেষভাবে কলকাতা এবং মুম্বইয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
#WATCH | Delhi: Blast near Red Fort | Kishor Prasad, DIG CRPF reaches the spot.
He says, "It is too early to say anything. I am just going to the site…" pic.twitter.com/JCpKlWZqu5
— ANI (@ANI) November 10, 2025
দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশেও জারি হয়েছে লাল সতর্কতা। সীমান্ত ও প্রধান রুটে নাকা চেকিং চলছে, পুলিশ প্রশাসন জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিস্ফোরণের কারণ ও কারা এর জন্য দায়ী, তা জানতে তদন্ত জোরদার করা হয়েছে।
Uttar Pradesh has been put on alert in the wake of a blast near Gate no 1 of the Red Fort Metro station in Delhi
Speaking to ANI, Uttar Pradesh ADG Law and Order Amitabh Yash said that the DGP has issued instructions to all senior officials in Uttar Pradesh to increase security… pic.twitter.com/qX1vba6biE
— ANI (@ANI) November 10, 2025
FAQ
১. কোথায় বিস্ফোরণ ঘটেছে?
দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায়।
২. কতটি গাড়িতে বিস্ফোরণ ঘটে?
মোট তিনটি গাড়িতে ধারাবাহিক বিস্ফোরণ হয়।
৩. কতজন নিহত হয়েছেন?
অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
৪. কতজন আহত হয়েছেন?
কয়েকজন আহত হয়েছেন, সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।
৫. চাঁদনি চক বাজার কেন বন্ধ?
তদন্ত এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাজার বন্ধ রাখা হয়েছে।
৬. কারা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
৭. কোন কোন সংস্থা তদন্তে নেমেছে?
দিল্লি পুলিশ, দমকল, ফরেন্সিক টিম এবং NIA।
৮. দেশজুড়ে কি সতর্কতা নেওয়া হয়েছে?
কলকাতা-মুম্বই সহ সব বড় শহরে হাই অ্যালার্ট জারি।
৯. কোন রাজ্যে লাল সতর্কতা জারি হয়েছে?
উত্তরপ্রদেশে।
১০. ভবিষ্যতে আর বিস্ফোরণের আশঙ্কা আছে কি?
এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি; তদন্ত চলছে।
#DelhiBlast #RedFortExplosion #BreakingNews

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.