অস্ট্রিলীয় এক তরুণী অস্ত্রোপচারের মাধ্যমে নিজেকে বিড়ালের মতো রূপ দিতে চেয়েছিলেন! কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হল। তাঁর নয়া রূপ দেখে চমকে গেলেন সকলে। হইচই পড়ল সামাজিক মাধ্যমে। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নিজের চেহারা পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করানো ওই তরুণীর নাম জোলিন ডসন। পেশায় এক জন বিষয়স্রষ্টা। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের বাসিন্দা জোলিন (বয়স ২৯ বছর)।
নাকের ছিদ্র বড় এবং গালের হাড় তীক্ষ্ণ করার জন্য অস্ত্রোপচারে জোলিন খরচ করেছিলেন ৬ লক্ষেরও বেশি টাকা। তিনি খ্যাতি অর্জনের জন্য নিজেকে বিড়ালের রূপ দিতে চেয়েছিলেন। কিন্তু অস্ত্রোপচারের পর নিজের নতুন রূপ দেখে চমকে যান তিনি। এখন অনুশোচনায় ভুগছেন অস্ট্রিলীয় তরুণী।
জোলিন সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়নি। বি়ড়ালের মতো দেখতে লাগার জন্য তাঁকে যে এমন ফল ভুগতে হবে তা তিনি কল্পনাও করেননি। তাঁর কথায়, “খ্যাতি অর্জন করাই আমার উদ্দেশ্য ছিল। তাই চেয়েছিলাম আমাকে যেন বিড়ালের মতো দেখতে লাগে। কিন্তু ফল হয়েছে একেবারে উল্টো। আমি বুঝতেই পারিনি, অস্ত্রোপচারের পর আমার মুখ এমন হয়ে যাবে।” তাঁর মুখের নীচের অংশের গঠন পাল্টে গিয়েছে। জোলিন স্বীকার কোরেছেন, শুধুমাত্র মনোযোগ আকর্ষণের জন্যই তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কতটা বোকামি করেছেন তা তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন। তিনি এ জম্মে আর এমন ভুল-ভাল সিদ্ধান্ত নেবেন না।

অন্যদিকে জেলিনের নতুন রূপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই, কেউ কেউ তাঁর জন্য দুঃখ প্রকাশ করছেন তো আবার কেউ কেউ এমন সিদ্ধান্তের জন্য তাঁর নিন্দা করেছেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.